Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · বাগধারা — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 65টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?

    1. প্রত্যয়
    2. বাগধারা
    3. কারক
    4. সমাস

    সঠিক উত্তর: বাগধারা

  2. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?

    1. প্রত্যয়
    2. বাগধারা
    3. কারক
    4. সমাস

    সঠিক উত্তর: বাগধারা

  3. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?

    1. শব্দ
    2. প্রয়োগ
    3. অর্থ
    4. বর্ণ

    সঠিক উত্তর: অর্থ

  4. নীচের কোন অর্থটি 'কৈ মাছের প্রাণ' বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে?

    1. সংকীর্ণমনা লোক
    2. খুব অলস
    3. খুব চালাক
    4. যা সহজে মরে না

    সঠিক উত্তর: যা সহজে মরে না

  5. ঘাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

    1. অর্ধচন্দ্র
    2. উড়নচণ্ডী
    3. কিস্তিমাত করা
    4. পটল তোলা

    সঠিক উত্তর: অর্ধচন্দ্র

  6. ছাতটান' বাগধারাটির অর্থ কী?

    1. নিঃস্ব করা
    2. সর্বনাশ
    3. চুরির অভ্যাস
    4. কুপরামর্শ

    সঠিক উত্তর: চুরির অভ্যাস

  7. বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে—

    1. কলুর বদল
    2. জিলাপির প্যাঁচ
    3. কানকাটা
    4. জগাখিচুড়ি

    সঠিক উত্তর: জিলাপির প্যাঁচ

  8. কচুকাটা করা' বাগধারাটির অর্থ কী?

    1. কচু কেটে ফেলা
    2. সফলতা লাভ
    3. হত্যা করা
    4. ধ্বংস করা

    সঠিক উত্তর: ধ্বংস করা

  9. পলায়ন করা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

    1. কিস্তিমাত করা
    2. চুলোয় যাওয়া
    3. কান ভাঙানো
    4. গা ঢাকা দেওয়া

    সঠিক উত্তর: গা ঢাকা দেওয়া

  10. নিচের কোনটি 'চশমখোর' বাগধারাটির অর্থ প্রকাশ করছে?

    1. অত্যন্ত গরিব
    2. সামান্য ব্যক্তি
    3. বেহায়া
    4. নাছোড়বান্দা

    সঠিক উত্তর: বেহায়া

← আগের অধ্যায়পরের অধ্যায় →