Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · সরল, জটিল ও যৌগিক বাক্য — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 41টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?

    1. সরল
    2. যৌগিক
    3. জটিল
    4. অধীন

    সঠিক উত্তর: সরল

  2. তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন' - বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি?

    1. ভাত
    2. চেয়ারে
    3. খেয়ে
    4. বসলেন

    সঠিক উত্তর: বসলেন

  3. দুর্জন লোক পরিত্যাজ্য'- বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে—

    1. যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য
    2. যে দুর্জন সেই পরিত্যাজ্য
    3. দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য
    4. দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে

    সঠিক উত্তর: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য

  4. সে এখানে এসেই বসে পড়ল'- বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি?

    1. সে এখানে এসে বসলো
    2. সে এখানে এসে বসে পড়ল
    3. সে এখানে এসে বসেছে
    4. সে এখানে এল, তারপরে বসে পড়ল

    সঠিক উত্তর: সে এখানে এল, তারপরে বসে পড়ল

  5. যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো'- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?

    1. সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো
    2. সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো
    3. যেই সে সুসংবাদ পেল, সেই সে আনন্দিত হলো
    4. যদি সুসংবাদ পাও, তবে আনন্দিত হও

    সঠিক উত্তর: সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো

  6. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

    1. দুই
    2. তিন
    3. চার
    4. পাঁচ

    সঠিক উত্তর: তিন

  7. কোন ধরনের বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে?

    1. সরল বাক্যে
    2. যৌগিক বাক্যে
    3. জটিল বাক্যে
    4. কোনোটিই নয়

    সঠিক উত্তর: সরল বাক্যে

  8. সাপেক্ষ যোজক নিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে কী বলে?

    1. সরল বাক্য
    2. যৌগিক বাক্য
    3. জটিল বাক্য
    4. কোনোটিই নয়

    সঠিক উত্তর: জটিল বাক্য

  9. নিচের কোনটি সরল বাক্য নয়?

    1. আমরা তিন ভাইবোন
    2. পাখিগুলো নীল আকাশে উড়ছে
    3. হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে
    4. তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন

    সঠিক উত্তর: হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে

  10. বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও কোন বাক্য হয়?

    1. সরল বাক্যে
    2. যৌগিক বাক্যে
    3. জটিল বাক্যে
    4. কোনোটিই নয়

    সঠিক উত্তর: সরল বাক্যে

← আগের অধ্যায়পরের অধ্যায় →