Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এই অধ্যায়ে মোট 359টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

    1. অধ্যাপক আবুল কাশেম
    2. ড. মুহাম্মদ এনামুল
    3. ড. জিয়াউদ্দিন আহমদ
    4. চৌধুরী খালেকুজ্জামান

    সঠিক উত্তর: অধ্যাপক আবুল কাশেম

  2. নিচের কোনটি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে?

    1. ভাষা আন্দোলন
    2. যুক্তফ্রন্ট নির্বাচন
    3. ছয়দফা কর্মসূচি
    4. এগার দফা কর্মসূচি

    সঠিক উত্তর: ছয়দফা কর্মসূচি

  3. ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?

    1. ১৯৪৭
    2. ১৯৪৮
    3. ১৯৫১
    4. ১৯৫২

    সঠিক উত্তর: ১৯৪৮

  4. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' শীর্ষক কবিতার প্রেক্ষাপট নিচের কোনটি?

    1. গণঅভ্যুত্থান
    2. ভাষা আন্দোলন
    3. স্বাধীনতা যুদ্ধ
    4. ১৯৪৭ এর দেশ বিভাগ

    সঠিক উত্তর: ভাষা আন্দোলন

  5. ১৯৫৮ সালের ৭ই অক্টোবর পূর্ব পাকিস্তানে সামরিক আইন জারি করেন:

    1. আইয়ুব খান
    2. ইস্কান্দার মির্জা
    3. টিক্কা খান
    4. নিয়াজি

    সঠিক উত্তর: আইয়ুব খান

  6. কখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়?

    1. ১৯৪৭ সালের ১৩ আগস্ট
    2. ১৯৪৭ সালের ১৪ আগস্ট
    3. ১৯৪৮ সালের ১৩ আগস্ট
    4. ১৯৪৮ সালের ১৪ আগস্ট

    সঠিক উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট

  7. বাঙালি জাতির মুক্তির সনদ'কে আইয়ুব সরকার কী নামে আখ্যায়িত করে?

    1. অতিরঞ্জিত কর্মসূচি
    2. বাঙালি জাতীয়তাবাদের কর্মসূচি
    3. বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি
    4. পূর্ব বাংলার মুক্তির সনদ

    সঠিক উত্তর: বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি

  8. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কে?

    1. তাজউদ্দিন আহমেদ
    2. সৈয়দ নজরুল ইসলাম
    3. এম মনসুর আলী
    4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    সঠিক উত্তর: তাজউদ্দিন আহমেদ

  9. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গঠিত হয়:

    1. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
    2. রাষ্ট্রভাষা গণপরিষদ
    3. স্বাধীন বাংলা পরিষদ
    4. বাংলা ভাষা উন্নয়ন পরিষদ

    সঠিক উত্তর: রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

  10. কোন সাল থেকে ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হচ্ছে?

    1. ১৯৫২
    2. ১৯৫৩
    3. ১৯৫৪
    4. ১৯৫৫

    সঠিক উত্তর: ১৯৫৩

← আগের অধ্যায়পরের অধ্যায় →