পররাষ্ট্র মন্ত্রণালয় — MCQ ও উত্তর
মন্ত্রণালয়, দপ্তর ও কমিশন · । এই অধ্যায়ে মোট 777টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কার করা হয়?
- শ্রীলঙ্কা
- পশ্চিমবঙ্গ
- ভুটান
- নেপাল
সঠিক উত্তর: নেপাল
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো চর্যাপদ । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । চর্যাপদে ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । চর্যাপদের প্রাচীনতম বা আদি কবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।
খনার বচন কি সংক্রান্ত?
- ব্যবসায়
- কৃষি
- রাজনীতি
- শিল্প
সঠিক উত্তর: কৃষি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের আদিযুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয় । তবে এর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই । ছড়া জাতীয় এসব রচনায় এদেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতার রুপায়ন ঘটেছে ।
‘ব্রজবুলি’ একটি-
- কাব্য
- নাটক
- গীতিকা
- ভাষা
সঠিক উত্তর: ভাষা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে সৃষ্টি এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা ব্রজবুলি । বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদই রচিত হয়েছে এ ভাষায় । ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না, সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই । মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা ।
‘মর্সিয়া’ শব্দের উৎস ভাষা-
- আরবি
- ফারসি
- উর্দু
- তুর্কি
সঠিক উত্তর: আরবি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A 'মর্সিয়া' আরবি ভাষার শব্দ । আরবি ভাষার আরো কয়েকটি শব্দঃ হালাল, হারাম, গোসল, আদালত, উকিল, কলম, নগদ, মুসাফির, খাজনা, দলিল ।
কোন গ্রন্থটি আলাওল রচিত?
- তোহফা
- নূরনামা
- ইউসূফ-জোলেখা
- মধুমালতী
সঠিক উত্তর: তোহফা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A মধ্যযুগের আরাকান রাজসভার উল্লেখযোগ্য মুসলিম কবি আলাওল রচিত কাব্য তোহফা । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থঃ- পদ্মাবতী,- হপ্তপয়কর,- সিকান্দরনামা, - সয়ফুলমুলুক-বদিউজ্জামাল,- রাগতালনামা । - উওসুফ-জুলেখা ও মধুমালতী কাব্য রচনা করেন যথাক্রমে শাহ মুহম্মদ সগীর ও মুহম্মদ কবীর । - নুরনামা নামে একাধারে কাব্য রচনা করেন আবদুল হাকিম, আবদুল করিম ও মীর মুহম্মদ শফী ।
বত্রিশ সিংহাসন- এর রচয়িতা কে?
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রামরাম বসু
- রাজীবলোচন মুখোপাধ্যায়
সঠিক উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজবলি । - রামরাম বসু রচিত গ্রন্থ- রাজাপ্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা । - রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থ- মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং । - নঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি গ্রন্থ- বেতালপঞ্চ-বিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, আখ্যানমঞ্জরী ।
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-
- নারীর মূল্য
- রায়তের কথা
- তেল নুন লাকড়ী
- বীরবলের হালখাতা
সঠিক উত্তর: বীরবলের হালখাতা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী । তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ । অন্যদিকে রায়তের কথা ও তেল নুন লকড়ি তার প্রবন্ধগ্রন্থ । নারীর মূল্য শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।
বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কায়কোবাদ
- বিহারীলাল চক্রবর্তী
- মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর: বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C বাংলা কাব্যে 'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে । ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা গীতিকবিতাকে নতুন এক প্রেরণা দান করেন বিহারীলাল । বাংলা গীতিকবিতায় তার অবদান স্বরূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন । অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি-বিশ্বকবি এবং ছদ্মনাম- ভানুসিংহ । কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কোরায়েশী । তার ছদ্মনাম-কায়কোবাদ । মোহিতলাল মজুমদারের ছদ্মনাম- কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস ।
পরশুরাম কার ছদ্মনাম?
- কালিপ্রসন্ন সিংহ
- রাজশেখর বসু
- সমরেশ বসু
- বিমল ঘোষ
সঠিক উত্তর: রাজশেখর বসু
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B রাজশেখর বসুর ছদ্মনাম- পরশুরাম । অন্যদিকে কালিপ্রসন্ন সিংহ, সমরেশ বসু ও বিমল ঘোষের ছদ্মনাম হলো যথাক্রমে- হুতোম পেঁচা, কালকূট ও মৌমাছি ।
‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- রাজা রামমোহন রায়
- প্রমথ চৌধূরী
- অক্ষয়কুমার দত্ত
- সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C অক্ষয়কুমার দত্ত ছিলেন একজন বাঙালি সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক। বাংলা, সংস্কৃত এবং ফারসিসহ বিভিন্ন ভাষায় তাঁর দক্ষতা ছিল। তিনি ঈশ্বচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে ইংরেজি অনুসরণে যতিচিহ্নের ব্যবহার করেন। অক্ষয়কুমারের অনেক রচনা ইংরেজি থেকে অনূদিত ও সংকলিত। তিনি ছিলেন ভারতে বিজ্ঞান আলোচনার পথপ্রদর্শক। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ- ভূগোল (১৮৪১)- চারুপাঠ’,- ধর্মনীতি (১৮৫৫)- পদার্থবিদ্যা (১৮৫৬)। ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।