বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় — MCQ ও উত্তর
মন্ত্রণালয়, দপ্তর ও কমিশন · । এই অধ্যায়ে মোট 144টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
কম্পিউটার এর ব্রেইন বলা হয় কোনটিকে?
- প্রসেসর
- RAM
- ROM
- হার্ড ডিক্স
সঠিক উত্তর: প্রসেসর
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A মাইক্রোপ্রসেসর (Microprocessor):- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।- মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়
'দৃঢ় সংকল্প' এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
- একচোখা
- এক কথার মানুষ
- উড়নচণ্ডী
- কংস মামা
সঠিক উত্তর: এক কথার মানুষ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B • 'এককথার মানুষ' বাগধারার অর্থ - দৃঢ় সংকল্প ব্যক্তি। অন্যদিকে: - এক চোখা' বাগধারার অর্থ - পক্ষপাতদুষ্ট।- 'উড়নচন্ডী' বাগধারার অর্থ - অমিতব্যয়ী।- 'কংস মামা' বাগধারার অর্থ - নির্মম আত্মীয়।
'অভিরাম' শব্দের অর্থ কী?
- বিরামহীন
- সালিশ
- চলন
- সুন্দর
সঠিক উত্তর: সুন্দর
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D • 'অভিরাম' শব্দের অর্থ - মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক। অন্যদিকে,- 'অবিরাম' শব্দের অর্থ - বিরাম নেই এমন বা বিরামহীন।- 'নালিশ' শব্দের অর্থ - ফরিয়াদ বা অভিযোগ।- 'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ। উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি-
- সমবাহু
- সমকোণী
- সমদ্বিবাহু
- কোনোটিই নয়
সঠিক উত্তর: সমবাহু
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ধরি, ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a এবার তিনটি বাহুর মধ্যবিন্দু হলো:D (AB এর মধ্যবিন্দু)E (BC এর মধ্যবিন্দু)F (CA এর মধ্যবিন্দু)মধ্যবিন্দু সংযোগ উপপাদ্য অনুসারে, যেকোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক। অতএব:DE ∥ AC এবং DE = AC/2 = a/2EF ∥ AB এবং EF = AB/2 = a/2FD ∥ BC এবং FD = BC/2 = a/2যেহেতু DEF ত্রিভুজের তিনটি বাহুই সমান (DE = EF = FD = a/2), তাই এটি একটি সমবাহু ত্রিভুজ। ∴ সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি সমবাহু হবে।
'অন্ধের যষ্ঠি' বাগধারাটির অর্থ কী?
- নিষ্ফল আবেদন
- অপদার্থ
- একমাত্র অবলম্বন
- দিশেহারা হয়ে পড়া
সঠিক উত্তর: একমাত্র অবলম্বন
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C • ’অন্ধের যষ্ঠি’ বাগ্ধারার সঠিক অর্থ - একমাত্র অবলম্বন।অন্যদিকে,- অকাল কুষ্মান্ড বাগ্ধারাটির অর্থ - অপদার্থ বা অকেজো।- অরণ্যে রোদন বাগ্ধারাটির অর্থ- নিষ্ফল আবেদন।
অনুসর্গ কি?
- শব্দ বিভক্তি
- উপসর্গ
- ক্রিয়া বিভক্তি
- অব্যয়
সঠিক উত্তর: অব্যয়
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D অনুসর্গ: - বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে। - অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। যেমন: - বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে) - সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে) - দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে) বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে। এগুলো হলো-প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি। • এদের মধ্যে দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক, হইতে (হতে), চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।
বাংলাদেশে মেট্রোরেলের কোচ কোন দেশে থেকে আমদানি করা হয়েছে?
- জাপান
- চীন
- ফ্রান্স
- যুক্তরাজ্য
সঠিক উত্তর: জাপান
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A মেট্রোরেল:- ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহণের জন্য ‘ঢাকা মেট্রোরেল’ হলো ‘জাইকা’-এর অর্থায়নে একটি সরকারি প্রকল্প।- প্রকল্পটি রাষ্ট্রায়ত্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালনা করছে।- প্রকল্পের জন্য মোট ৫টি রুট লাইন প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে এমআরটি লাইন ১, ২, ৪, ৫, এবং ৬।- এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।- বাংলাদেশে মেট্রোরেল চালু হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।- ডিএমটিসিএলের বাস্তবায়নাধীন এ প্রকল্পটির নাম ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬।- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।- বাংলাদেশে মেট্রোরেলের কোচ জাপান থেকে আমদানি করা হয়েছে।- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।
বনে বনে ফুল ফুটেছে। এখানে 'ফুল' শব্দটি-
- একবচন
- বহুবচন
- উভয়
- কোনটিই নয়
সঠিক উত্তর: বহুবচন
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B • অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে।যেমন:- বাজারে লোক কম।- মৌমাছি মৌচাক বানায়।- সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।এরূপ- বনে বনে ফুল ফুঠেছে। বাক্যে 'ফুল' শব্দটিতে বহুবচন লগ্নক ব্যবহৃত না হয়েও বনে বনে অনেক ফুল ফুটেছে বোঝাচ্ছে। সুতরাং বাক্যে ফুল বহুবচন শব্দ।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'ভয়ার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ভয়+ঋত
- ভয়া+ঋত
- ভয়+আর্ত
- ভয়া+আর্ত
সঠিক উত্তর: ভয়+ঋত
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A সন্ধির নিয়ম:- অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।যেমন:- শীত + ঋত = শীতার্ত, - তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত,- ভয় + ঋত = ভয়ার্ত। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
'যা বলা হয়নি'- এককথায় প্রকাশ কী হবে?
- অবহিত
- অনুক্ত
- অব্যক্ত
- অনুরোধ
সঠিক উত্তর: অনুক্ত
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B • 'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ - অনুক্ত। অন্যদিকে,'অবহিত' শব্দের অর্থ - জ্ঞাত, বিদিত, নিবিষ্ট, সতর্ক।'অব্যক্ত' শব্দের অর্থ - অপ্রকাশিত, গুপ্ত, অস্পষ্ট।'অনুরোধ' শব্দের অর্থ - মিনতিপূর্ণ যাচ্ঞা; প্রার্থনা।