Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · সমাস দিয়ে শব্দ গঠন — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 84টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকে কী বলে?

    1. উপসর্গ
    2. প্রত্যয়
    3. সন্ধি
    4. সমাস

    সঠিক উত্তর: সমাস

  2. সমাসবদ্ধ শব্দকে কী বলা হয়?

    1. পরপদ
    2. পূর্বপদ
    3. সমস্তপদ
    4. ব্যাসবাক্য

    সঠিক উত্তর: সমস্তপদ

  3. সমস্তপদের প্রথম অংশকে কী বলা হয়?

    1. সমস্যমান পদ
    2. পরপদ
    3. পূর্বপদ
    4. ব্যাসবাক্য

    সঠিক উত্তর: পূর্বপদ

  4. সমস্তপদকে ব্যাখ্যা করার জন্য যে শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে কী বলে?

    1. ব্যাসবাক্য
    2. পরপদ
    3. পূর্বপদ
    4. সমস্তপদ

    সঠিক উত্তর: ব্যাসবাক্য

  5. যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে কী বলে?

    1. ব্যাসবাক্য
    2. সমস্যমান পদ
    3. সমস্তপদ
    4. উত্তরপদ

    সঠিক উত্তর: সমস্যমান পদ

  6. বাংলা ব্যাকরণে সমাস প্রধানত কত প্রকার?

    1. চার প্রকার
    2. ছয় প্রকার
    3. পাঁচ প্রকার
    4. তিন প্রকার

    সঠিক উত্তর: চার প্রকার

  7. কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থের প্রাধান্য থাকে?

    1. দ্বন্দ্ব সমাস
    2. বহুব্রীহি সমাস
    3. কর্মধারয় সমাস
    4. তৎপুরুষ সমাস

    সঠিক উত্তর: দ্বন্দ্ব সমাস

  8. সোনা-রুপা' কোন সমাসের উদাহরণ?

    1. কর্মধারয় সমাস
    2. দ্বন্দ্ব সমাস
    3. তৎপুরুষ সমাস
    4. বহুব্রীহি সমাস

    সঠিক উত্তর: দ্বন্দ্ব সমাস

  9. যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে কী বলে?

    1. অলুক দ্বন্দ্ব
    2. প্রাদি সমাস
    3. বহুপদী দ্বন্দ্ব
    4. দ্বিগু সমাস

    সঠিক উত্তর: অলুক দ্বন্দ্ব

  10. হাতে-কলমে' কোন সমাসের উদাহরণ?

    1. তৎপুরুষ
    2. কর্মধারয়
    3. বহুব্রীহি
    4. অলুক দ্বন্দ্ব

    সঠিক উত্তর: অলুক দ্বন্দ্ব

← আগের অধ্যায়পরের অধ্যায় →