Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · প্রত্যয় দিয়ে শব্দ গঠন — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 84টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. শব্দ ও ধাতুর পরে যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয় তাকে কী বলে?

    1. বিভক্তি
    2. প্রত্যয়
    3. উপসর্গ
    4. অনুসর্গ

    সঠিক উত্তর: প্রত্যয়

  2. শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?

    1. বিভক্তি
    2. নির্দেশক
    3. তদ্ধিত প্রত্যয়
    4. কৃৎপ্রত্যয়

    সঠিক উত্তর: তদ্ধিত প্রত্যয়

  3. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?

    1. তদ্ধিতান্ত শব্দ
    2. প্রকৃতি
    3. ধাতু
    4. কৃদন্ত শব্দ

    সঠিক উত্তর: তদ্ধিতান্ত শব্দ

  4. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?

    1. তদ্ধিত প্রত্যয়
    2. কৃৎপ্রত্যয়
    3. উপসর্গ
    4. বিভক্তি

    সঠিক উত্তর: কৃৎপ্রত্যয়

  5. কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?

    1. ধাতু
    2. প্রকৃতি
    3. তদ্ধিতান্ত শব্দ
    4. কৃদন্ত শব্দ

    সঠিক উত্তর: কৃদন্ত শব্দ

  6. বাঘা' শব্দে 'আ' কোন ধরনের প্রত্যয়?

    1. বিভক্তি
    2. তদ্ধিত প্রত্যয়
    3. উপসর্গ
    4. কৃৎপ্রত্যয়

    সঠিক উত্তর: তদ্ধিত প্রত্যয়

  7. দোলনা' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?

    1. তদ্ধিত প্রত্যয়
    2. বিভক্তি
    3. উপসর্গ
    4. কৃৎপ্রত্যয়

    সঠিক উত্তর: কৃৎপ্রত্যয়

  8. কর্তব্য' শব্দের মূল ধাতু কোনটি?

    1. কর
    2. কর্ত
    3. করু
    4. কৃ

    সঠিক উত্তর: কৃ

  9. দৈনিক' শব্দের মূল শব্দ কোনটি?

    1. দী
    2. দন
    3. দৈন
    4. দিন

    সঠিক উত্তর: দিন

  10. শৈশব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

    1. শিশু + ই
    2. শৈ + শব
    3. শিশু + অ
    4. শৈশব + অ

    সঠিক উত্তর: শিশু + অ

← আগের অধ্যায়পরের অধ্যায় →