Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

Previous Exam (স্কুল পর্যায় -২) — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · । এই অধ্যায়ে মোট 968টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বাংলাদেশের সরকারের অর্থায়নে দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?

    1. কানাডা
    2. ইতালি
    3. জাপান
    4. দক্ষিণ আফ্রিকা

    সঠিক উত্তর: জাপান

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে। - বাংলাদেশের সরকারের অর্থায়নে, দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানে।

  2. পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?

    1. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
    2. ম্যারাডোনা
    3. লিওনেল মেসি
    4. ডেভিড ব্যাকহাম

    সঠিক উত্তর: লিওনেল মেসি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন লিওনেল মেসি।- তিনি ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।

  3. ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?

    1. রংপুর
    2. রাজশাহী
    3. ময়মনসিংহ
    4. সিলেট

    সঠিক উত্তর: রংপুর

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - ভাওয়াইয়া এক প্রকার লোকগীতি। বাংলাদেশের রংপুর ও ভারতের কুচবিহার অঞ্চলের গান।

  4. কোন খাদ্য পচন ধরে না?

    1. ফল
    2. মধু
    3. দুধ
    4. চাল

    সঠিক উত্তর: মধু

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B খাদ্য পচন ধরে এমনকি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। পচন ধরার কারণ হল খাদ্যে থাকা ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু। এই জীবাণুরা খাদ্যের উপাদানগুলিকে ভাঙতে শুরু করে এবং খাদ্যের স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ নষ্ট করে দেয়। কিছু খাদ্য আছে যাতে পচন ধরার জন্য প্রয়োজনীয় জীবাণু থাকে না। এই খাবারগুলিতে সাধারণত খুব কম আর্দ্রতা এবং/অথবা খুব বেশি চিনি বা লবণ থাকে। এই খাবারগুলিকে প্রায়শই "অবিনশ্বর" খাবার হিসাবে উল্লেখ করা হয়। অবিনশ্বর খাবারের মধ্যে রয়েছে: মধু: মধুতে খুব কম আর্দ্রতা থাকে এবং এর মধ্যে এমন একটি উপাদান থাকে যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। চিনি: চিনিতে খুব বেশি চিনি থাকে যা ব্যাকটেরিয়াকে বাড়তে বাধা দেয়। লবণ: লবণতে খুব বেশি লবণ থাকে যা ব্যাকটেরিয়াকে বাড়তে বাধা দেয়। শুকনো খাবার: শুকনো খাবারে খুব কম আর্দ্রতা থাকে যা ব্যাকটেরিয়াকে বাড়তে বাধা দেয়। টিনজাত খাবার: টিনজাত খাবারকে উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়া করা হয় যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই খাবারগুলি প্রায়শই অনেক বছর ধরে সংরক্ষণ করা যেতে পারে, যদি সেগুলি সঠিকভাবে সংরক্ষণ করা হয়।

  5. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?

    1. রাতকানা
    2. বেরিবেরি
    3. স্কার্ভি
    4. রিকেটস

    সঠিক উত্তর: স্কার্ভি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - ভিটামিন 'সি' ( অ্যাসকরবিক এসিড )- এর অভাবে স্কার্ভি রোগ হয় । \- তাছাড়া এর অভাবে শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে বা ভাঙ্গা হাড় জোড়া লাগতে দেরি হয় ।

  6. নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানব দেহের কোথায়?

    1. ফুসফুস
    2. যকৃত
    3. কিডনী
    4. প্লীহা

    সঠিক উত্তর: ফুসফুস

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত (Infection) রোগ।

  7. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন?

    1. ৫মে
    2. ১৫ মে
    3. ৫ জুন
    4. ১৫ জুন

    সঠিক উত্তর: ৫ জুন

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।- এ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা দেয়।- ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

  8. আনারস কোন ভাষার শব্দ?

    1. ওলন্দাজ
    2. গুজরাটি
    3. পর্তুগিজ
    4. জাপানি

    সঠিক উত্তর: পর্তুগিজ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, চাবি, বালতি, গির্জা, পেয়ারা, আতা, আলপিন, আলকাতরা, আলমারি, কেদারা, কামরা, কেরানী, গুদাম, জানালা, পাদ্রি, ইংরেজ, তোয়ালে ইত্যাদি।

  9. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল-

    1. রাজ কাঁকড়া
    2. পিপীলিকা
    3. কেঁচো
    4. সাপ

    সঠিক উত্তর: রাজ কাঁকড়া

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোন রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে, অথচ তাদের সামসময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, সেই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম (Living Fossil) বলে।- জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো- রাজ কাঁকড়া, স্ফেনোডন, সিলাকান্ত মাছ, পেরিপেটাস ও প্লাটিপাস ।

  10. ‘চাঁদের হাট’-বাগধারাটির সঠিক অর্থ-

    1. বিরাট আয়োজন
    2. সৌভাগ্য লাভ
    3. সৌভাগ্যের বিষয়
    4. আনন্দের প্রাচুর্য

    সঠিক উত্তর: আনন্দের প্রাচুর্য

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:» জগদ্দল পাথর - গুরুভার» চক্ষু চড়ক গাছ - বিস্ময়» 'গোঁয়ার গোবিন্দ' এর অর্থ - কাণ্ডজ্ঞানহীন » 'লগন চাঁদা' এর অর্থ - ভাগ্যবান » গাছপাথর - হিসাবনিকাশ» গৌড়চন্দ্রিকা - ভুমিকা» 'ভুষণ্ডির কাক' এর অর্থ - বিচক্ষণ ব্যক্তি » 'উলুখাগড়া' এর অর্থ - গুরুত্বহীন লোক

← আগের অধ্যায়পরের অধ্যায় →