অন্যান্য — MCQ ও উত্তর
চাকরি প্রস্তুতি (JobMCQPlus) · । এই অধ্যায়ে মোট 610টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
- মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
- মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
- সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
- সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
সঠিক উত্তর: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
ব্যাখ্যা: ব্যাখ্যা : নীতিবিদ্যা (Ethics) একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানব আচরণের মূল্য নির্ধারণ করে। নীতিবিদ্যার আদর্শিক ভিত্তি হলো সমাজ। নীতিবিদ্যা হলো মূল্যায়নমূলক বিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষের আচরণের ভালো-মন্দ, উচিত-অনুচিত প্রভৃতি নৈতিক বিষয়গুলো আলোচনা ও মূল্যায়ন করা নীতিবিদ্যার কাজ। এগুলো আলোচনার পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কেও সমালোচনা করে। Ethics শব্দটি এসেছে গ্রিক ‘Ethica' শব্দ হতে। নীতিহীন মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রে ঘৃণিত হিসেবে বিবেচিত হয়। সুতরাং আমরা বলতে পারি, নীতিবিদ্যা হচ্ছে মানুষের নৈতিকতাকে বোঝার একটি দার্শনিক উপদেষ্টা। উইলিয়াম কে ফ্রাংকেনার এর মতে, ‘নীতিবিদ্যা হচ্ছে নৈতিকতা, নৈতিক সমস্যা এবং নৈতিক অবধারণ সম্পর্কিত দার্শনিক চিন্তা।’ ম্যাকেন্জির মতে, ‘নীতিবিদ্যা হলো আচরণের মঙ্গল বা উচিত্যের আলোচনা বা বিজ্ঞান।’ উইলিয়াম লিলি বলেন, ‘নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিত কি অনুচিত, ভালো কি মন্দ, বা অনুরূপভাবে বিচার করে।’
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
- ঐচ্ছিক ক্রিয়া
- অনৈচ্ছিক ক্রিয়া
- ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
- ক ও গ নামক ক্রিয়া
সঠিক উত্তর: ঐচ্ছিক ক্রিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা : নীতিবিদ্যা শুধুমাত্র মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে। ঐচ্ছিক ক্রিয়া হলো মানুষের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত কাজ। যেমন- ভালো বা মন্দ কাজ, উচিত বা অনুচিত কাজ ইত্যাদি যেগুলোর ব্যক্তি নিজেই নিয়ন্ত্রণ করে। অপরদিকে, অনৈচ্ছিক ক্রিয়া হলো ইচ্ছা নিরপেক্ষ। যেমন- মানুষ শ্বাস গ্রহণ করে। এ ধরনের কাজে মানুষের সচেতন মনের কোনো ভূমিকা থাকে না বিধায় অনৈচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় নয়।
নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
- সততা ও নিষ্ঠা
- কর্তব্যপরায়ণতা
- মায়া ও মমতা
- উদারতা
সঠিক উত্তর: সততা ও নিষ্ঠা
ব্যাখ্যা: ব্যাখ্যা : নৈতিকতা সামাজিকভাবে স্বীকৃত গুণ যা প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে জন্মলাভ করে। সকল সমাজ, রাষ্ট্র ও ধর্মেই নৈতিকতার চিরন্তন উপাদান সততা ও নিষ্ঠা। নৈতিক শক্তির মূল প্রেরণা আসে ব্যক্তির সততা ও নিষ্ঠা থেকে। আর কর্তব্যপরায়ণতা হলো সততা ও নিষ্ঠার মধ্যে অঙ্গীভূত। উদারতা এবং মায়া সমতা মানবীয় গুণাবলির অংশ।
কোন শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলা?
- উপানুষ্ঠানিক শিক্ষা
- নৈতিক শিক্ষা
- ধর্ম শিক্ষা
- জীবনব্যাপী শিক্ষা
সঠিক উত্তর: নৈতিক শিক্ষা
কে কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন? অথবা, ‘কর্তব্যের জন্য কর্তব্য’ -ধারণাটির প্রবর্তক কে?
- হ্যারন্ড উইলসন
- এডওয়ার্ড ওসবর্ন উইলসন
- জন স্টুয়ার্ট মিল
- ইমানুয়েল কান্ট
সঠিক উত্তর: ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা : জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৮ শতকের শেষের দিকে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন। কর্তব্যের নৈতিকতাকে ডিওনটোলজিক্যাল (Deontological) নৈতিকতাও বলে। তাঁর মতে, কর্তব্য হলো কাজের প্রতি সম্মান বা ভক্তি থেকে উদ্ভূত কাজ করার ‘বাধ্যবাধকতা’। তাঁর বিখ্যাত উক্তি, ‘কেবল কর্তব্যের জন্যই কর্তব্য করতে হবে (Duty for duty's sake)’ অন্য কোনো উদ্দেশ্য নয়। সহজ কথায়- কোনো ফল লাভের আশায় নয়, কেবল নৈতিক কর্তব্যের কথা স্মরণ করে যদি কর্ম করা হয় তাহলে ‘কর্তব্যের জন্য কর্তব্য’ করা হয়। যেমন- পিতা-মাতা আমাদেরকে লালন-পালন করে বড় করেন কোনো স্বার্থের কারণে নয়, বরং কর্তব্যের জন্য কর্তব্য পালন করেন।
‘সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন–
- ডেকার্ট
- ডেভিড হিউম
- ইমানুয়েল কান্ট
- জন লক
সঠিক উত্তর: ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা : সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন- ইমানুয়েল কান্ট। ‘সততার জন্য সদিচ্ছাকে প্রাধান্য দিয়ে বলেছেন, ‘সদিচ্ছা ব্যতীত এ জগতে বা জগতের বাহিরে এমন কিছু নেই যাকে ভালো বলা যায়।’ তিনি নীতাবিদ্যাকে ৩টি মূল্যবান কথা বলেছেন। যথা- (১) সদিচ্ছা, (২) শর্তহীন আদেশ ও (৩) কর্তব্যের জন্য কর্তব্য। ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট যেকোনো বিষয়কে ‘সন্দেহ’ দিয়ে বিচার করতেন এবং যেকোনো প্রচলিত ধারণা ও বিশ্বাসকে তিনি তীব্র প্রশ্নবানে জর্জরিত করে মৌলিক সত্য উদ্ঘাটন পদ্ধতি বা সংশয়বাদ অনুসরণ করেছেন। উদারনীতিবাদের জনক ইংরেজ বস্তুবাদী দার্শনিক ‘জন লক’ ডেকার্টের জন্মগত ভাব এর অস্তিত্ব অস্বীকার করেন। তাঁর মতে, মানুষের মনের সব ভাবেরই মূল উৎস হলো- বাস্তব অভিজ্ঞতা। উদারনীতিবাদ হলো- স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র এবং মানবাধিকারের উপর বিশ্বাস।
আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
- সত্য ও ন্যায়
- সার্থকতা
- শঠতা
- অসহিষ্ণুতা
সঠিক উত্তর: সত্য ও ন্যায়
ব্যাখ্যা: মূল্যবোধের দ্বারা মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের ভালো ও মন্দ বিচার হয়। প্রতিটি সমাজের নিজস্ব মূল্যবোধ আছে। সমাজজীবনে দীর্ঘদিন একত্রে বসবাস করা ও মানবীয় অভিজ্ঞতার মাধ্যমে মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয়গুলোকে বিচার করার ক্ষমতাকে মূল্যবোধের ভিত্তি ধরা হয়। সহজ কথায়, যে গুণের কারণে ভুল-শুদ্ধ ও ভালো-মন্দ বিচার করতে পারে তাকেই মূল্যবোধ বলে। সুতরাং সত্য ও ন্যায় মানুষের চিরন্তন মূল্যবোধের একটি। পক্ষান্তরে, শঠতা, সার্থকতা ও অসহিষ্ণুতা মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।
যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে
- সততা
- সদাচার
- কর্তব্যবোধ
- মূল্যবোধ
সঠিক উত্তর: মূল্যবোধ
রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী–
- আইনের প্রয়োগের অভাব
- নৈতিকতা ও মূল্যবোধের অভাব
- দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
- অসৎ নেতৃত্ব
সঠিক উত্তর: নৈতিকতা ও মূল্যবোধের অভাব
ব্যাখ্যা: নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা ব্যক্তির মধ্যে নিজস্ব নিরীক্ষণ (Self-censorship) পদ্ধতির বিকাশ ঘটায়। এর ফলে ব্যক্তি অন্যায় কাজ পরিহার করে রাষ্ট্র ও সমাজের জন্য কল্যাণকর কাজ করে।
প্রাথমিক শিক্ষা স্তরকে একটি স্বয়ংসম্পূর্ণ স্তর ধরা হলে এই স্তর শেষে শিক্ষার্থীগণ যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করে তার সমষ্টি হলো–
- অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা
- বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা
- শিখন ফল
- প্রান্তিক যোগ্যতা
সঠিক উত্তর: প্রান্তিক যোগ্যতা
ব্যাখ্যা: শিক্ষার একটি স্তরের শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ মেয়াদি প্রাথমিক শিক্ষা শেষে যে নির্ধারিত যোগ্যতাগুলো অর্জন করবে বলে আশা করা হয় তাকে প্রান্তিক যোগ্যতা বলে। উদাহরণস্বরূপ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যে যোগ্যতাগুলো অর্জন করবে বলে প্রত্যাশা করা হয় সেগুলো হলো প্রাথমিক শিক্ষা স্তরের প্রান্তিক যোগ্যতা। অন্যদিকে, শিখনফল হলো কোন একটি পাঠ শেষে শিক্ষার্থী কী জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে সে সম্পর্কে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বাক্য।