Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

N18 – Bangla — MCQ ও উত্তর

বিবিধ কুইজ (in1School) · । এই অধ্যায়ে মোট 38টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?

    1. হিন্দি
    2. উর্দু
    3. পর্তুগিজ
    4. গ্রিক

    সঠিক উত্তর: পর্তুগিজ

    ব্যাখ্যা: বাংলা ভাষায় আগত পর্তুগিজ শব্দগুলো হলোঃ-পেয়ারা, আয়া, আচার, আনারস, আতা, আলমারি, কপি, কামিজ, কামরা, কেদারা, কেরানি, গরাদ, গামলা, গুদাম, চাবি, জানালা, তামাক, তোয়ালে, নিলাম, পারদ, পাউরুটি, পিরিচ।ে

  2. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

    1. হাত+ল = হাতল
    2. চল্‌+অন্ত= চলন্ত
    3. রাধ্‌+না = রান্না
    4. কোনোটিই নয়

    সঠিক উত্তর: হাত+ল = হাতল

    ব্যাখ্যা: শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উদাহরণ: হাত+ ল = হাতল; পঠ+অক-পাঠক, দিন+ইক = দৈনিক।

  3. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?

    1. ৯ টি
    2. ১০ টি
    3. ১১ টি
    4. ১২ টি

    সঠিক উত্তর: ১২ টি

    ব্যাখ্যা: বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১২ টি। যেমন: কমা, সেমিকোলন, দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় ও সম্বোধন চিহ্ন, কোলন, ড্যাশ, কোলন - ড্যাশ, হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, ব্র্যাকেট।

  4. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?

    1. অতি আকাঙ্ক্ষিত বন্ধু
    2. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
    3. অদৃষ্টের পরিহাস
    4. বিশেষ সম্মানিত ব্যক্তি

    সঠিক উত্তর: অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি

    ব্যাখ্যা: নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।

  5. 'যার কোনো মূল্য নেই' সমার্থক বাগধারা কোনটি?

    1. ডাকাবুকো
    2. তুলসী বনের বাঘ
    3. কাঠের পুতুল
    4. ঢাকের বায়া

    সঠিক উত্তর: ঢাকের বায়া

    ব্যাখ্যা: যার কোন মূল্য নাই — ঢাকের বায়া তুলসী বনের বাঘ- ভণ্ড কাঠের পুতুল বাগধারার অর্থ হলো — নির্জীব, আসার 'ডাকাবুকো' প্রবাদটির অর্থ নির্ভীক।

  6. 'পুকুরে মাছ আছে'-এখানে পুকুর কোন কারক?

    1. কর্ম কারক
    2. অপাদান কারক
    3. সম্প্রদান কারক
    4. অধিকরণ কারক

    সঠিক উত্তর: অধিকরণ কারক

    ব্যাখ্যা: অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

  7. 'ডাক্তার ডাক'-কোন কারকে কোন বিভক্তি?

    1. কর্তৃ কারকে শূন্য বিভক্তি
    2. কর্ম কারকে শূন্য বিভক্তি
    3. করণ কারকে শূন্য বিভক্তি
    4. কোনোটিই নয়

    সঠিক উত্তর: কর্ম কারকে শূন্য বিভক্তি

    ব্যাখ্যা: কর্ম কারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। "কী", "কাকে" দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্ম কারক পাওয়া। প্রশ্নে কাকে ডাক প্রশ্ন করলে "ডাক্তার" উত্তর পাওয়া যায়। এবং ডাক্তার এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি। তাই এটি কর্মে শূন্য বিভক্তি।

  8. নিচের কোনটি নিত্য সমাস?

    1. পঞ্চনদ
    2. বেয়াদব
    3. দেশান্তর
    4. ভালমন্দ

    সঠিক উত্তর: দেশান্তর

    ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ- দেশান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র।

  9. 'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো —

    1. চাঁদ
    2. জ্যোৎস্না
    3. পদ্মফুল
    4. মুকুল

    সঠিক উত্তর: জ্যোৎস্না

    ব্যাখ্যা: 'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো: জ্যোৎস্না, চন্দ্রিকা, চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রালোক।

  10. 'যা বলা হয়নি' এক কথায় তাকে কী বলে?

    1. অকথ্য
    2. অনুক্ত
    3. নির্বাক
    4. মুক

    সঠিক উত্তর: অনুক্ত

    ব্যাখ্যা: যা বলা হয় নি — অনুক্ত। যা বলার যোগ্য নয় — অকথ্য। মূক শব্দের অর্থ — বোবা, বাকশক্তিহীন। যা বলা হবে — বক্তব্য। বলা হয়েছে এমন — উক্ত।

← আগের অধ্যায়পরের অধ্যায় →