Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

N17 Bangla — MCQ ও উত্তর

বিবিধ কুইজ (in1School) · । এই অধ্যায়ে মোট 53টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

    1. 'চ' ধ্বনি
    2. ‘জ' ধ্বনি
    3. ‘ছ' ধ্বনি
    4. ‘ঝ' ধ্বনি

    সঠিক উত্তর: 'চ' ধ্বনি

    ব্যাখ্যা: অঘোষ ধ্বনি : ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এগুলো অঘোষ ধ্বনি । ঘোষ ধ্বনি : গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম এগুলো ঘোষ ধ্বনি । নাসিক্য ধ্বনি: ঙ, ঞ, ণ, ন, ম এগুলো নাসিক্য বর্ণ । অল্পপ্রাণ ধ্বনি : ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব এগুলো অল্পপ্রাণ ধ্বনি । মহাপ্রাণ ধ্বনি : খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ এগুলাে মহাপ্রাণ ধ্বনি ।

  2. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?

    1. রূপ
    2. পদ
    3. ধ্বনি
    4. শব্দমূল

    সঠিক উত্তর: শব্দমূল

    ব্যাখ্যা: শব্দমূল হলো কোনো শব্দের মূল বা প্রাথমিক অংশ, যেখান থেকে শব্দটির গঠন শুরু হয় এবং যার সঙ্গে উপসর্গ, বিভক্তি বা প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা যায়।

  3. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য —

    1. বাক্যের গঠন প্রক্রিয়ায়
    2. ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
    3. শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
    4. ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়

    সঠিক উত্তর: ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

    ব্যাখ্যা: সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মূল পার্থক্য হয় সর্বনাম ও ক্রিয়াপদে। এছাড়াও বিশেষ্য পদের পার্থক্যও লক্ষণীয়।

  4. ‘প্রথিত' শব্দের অর্থ কোনটি?

    1. প্রথা অনুসারে
    2. যা প্ৰাৰ্থনা
    3. বিখ্যাত
    4. যা পুঁতে রাখা হচ্ছে

    সঠিক উত্তর: বিখ্যাত

    ব্যাখ্যা: প্রথিত’ শব্দের অর্থ হলো — পরিচিত, প্রচলিত, বিখ্যাত বা প্রচুর পরিচিত।

  5. ‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?

    1. গোপন চুক্তি
    2. বৃহৎ ব্যাপার
    3. অবিলম্ব
    4. দীর্ঘস্থায়ী

    সঠিক উত্তর: অবিলম্ব

    ব্যাখ্যা: "পত্রপাঠ" বাগধারাটির অর্থ হল "অবিলম্ব" বা "তৎক্ষণাৎ"।

  6. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?

    1. পূর্বাহ্ণ
    2. মধ্যাহ্
    3. অপরাহ্ন
    4. সায়াহ্ন

    সঠিক উত্তর: পূর্বাহ্ণ

    ব্যাখ্যা: অপর, পরা, পূর্ব, প্র - এই কটি পূর্বপদের পর অহ্ন শব্দ ণত্ব বিধান অনুসারে দন্ত্য ন - এর জায়গায় মূর্ধণ্য ণ হয়। যেমন : প্র + অহ্ন + প্ৰাহ্ণ, অপর + অহ্ন = অপরাহ্ণ, পরা + অহ্ন = পরাহ্ণ, পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ।

  7. “Look before you leap” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

    1. কাটা দিয়ে কাটা তোলা
    2. নিজের চরকায় তেল দাও
    3. দেখে পথ চলো, বুঝে কথা বলো
    4. নিজের কাজ নিজে করো

    সঠিক উত্তর: দেখে পথ চলো, বুঝে কথা বলো

    ব্যাখ্যা: কাটা দিয়ে কাটা তোলা ("Fight fire with fire.") নিজের চরকায় তেল দাও ("Mind your own business.") দেখে পথ চলো, বুঝে কথা বলো (“Look before you leap” ) নিজের কাজ নিজে করো ("God helps those who help themselves.")

  8. ‘Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?

    1. চালান
    2. পণ্যাগার
    3. বিনিয়োগ
    4. শুল্ক

    সঠিক উত্তর: চালান

  9. ‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ —

    1. প্রতি + বর্তন
    2. প্রতি + আবর্তন
    3. প্রতিঃ + বর্তন
    4. প্রতিঃ + আবর্তন

    সঠিক উত্তর: প্রতি + আবর্তন

  10. সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?

    1. অনুস্বার
    2. দ্বিত্ব
    3. মহাপ্রাণ
    4. তালব্য

    সঠিক উত্তর: তালব্য

    ব্যাখ্যা: চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত- -বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন: নাত + জামাই =নাজ্জামাই (ত্ + জ, জ্জ), বদ্ + জাত =বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।

← আগের অধ্যায়পরের অধ্যায় →