গণিত · বীজগণিতীয় রাশি — MCQ ও উত্তর
৬ষ্ঠ শ্রেণি · গণিত। এই অধ্যায়ে মোট 16টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
বীজগণিতে অক্ষর প্রতীক সাধারণত কী প্রকাশ করে?
- শুধু ধনাত্মক সংখ্যা
- অজানা বা যেকোনো সংখ্যা
- শুধু ভগ্নাংশ
- শুধু দশমিক সংখ্যা
সঠিক উত্তর: অজানা বা যেকোনো সংখ্যা
ব্যাখ্যা: বীজগণিতে অক্ষর দ্বারা জানা বা অজানা যেকোনো সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়।
চলক সম্পর্কে কোনটি সঠিক?
- চলকের মান নির্দিষ্ট
- চলকের মানের পরিবর্তন হয়
- চলক সবসময় শূন্য
- চলক শুধু ধনাত্মক
সঠিক উত্তর: চলকের মানের পরিবর্তন হয়
ব্যাখ্যা: চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় এবং যা বিভিন্ন মান ধারণ করতে পারে।
x এবং y এর গুণফল বীজগণিতে কীভাবে লেখা হয়?
- x + y
- x − y
- xy
- x ÷ y
সঠিক উত্তর: xy
ব্যাখ্যা: x ইনটু y অর্থাৎ গুণফল লেখা হয় xy, x × y বা x·y রূপে।
x কে y দ্বারা ভাগ করলে বীজগণিতে কীভাবে লেখা হয়?
- y/x
- x + y
- x/y
- xy
সঠিক উত্তর: x/y
ব্যাখ্যা: x ডিভিশন y কে লেখা হয় x/y বা x ÷ y রূপে।
3 এবং x এর গুণফল কীভাবে লেখা হয়?
- x3
- 3 + x
- 3x
- x³
সঠিক উত্তর: 3x
ব্যাখ্যা: গুণে সংখ্যা প্রতীক আগে লেখা হয়; তাই 3 × x = 3x। x3 লেখা হয় না।
a এবং b পাশাপাশি লিখলে কী বোঝায়?
- a + b
- a − b
- a ÷ b
- a × b
সঠিক উত্তর: a × b
ব্যাখ্যা: বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে তাদের মধ্যে গুণ আছে ধরা হয়; a × b = ab।
8x কী বোঝায়?
- x এর ৮ গুণ
- ৮ থেকে x বিয়োগ
- x এর ৮ ভাগ
- x ও ৮ এর যোগফল
সঠিক উত্তর: x এর ৮ গুণ
ব্যাখ্যা: 8x = x × 8, অর্থাৎ x এর ৮ গুণ।
3x − 2 কী বোঝায়?
- x এর ৩ গুণ থেকে ২ বিয়োগ
- ৩ থেকে x এর ২ গুণ বিয়োগ
- x ও ৩ এর যোগফল থেকে ২
- x এর ২ গুণ থেকে ৩
সঠিক উত্তর: x এর ৩ গুণ থেকে ২ বিয়োগ
ব্যাখ্যা: 3x − 2 হলো x এর তিনগুণ থেকে ২ বিয়োগ।
a + 5b কী বোঝায়?
- a ও b এর যোগফল ৫
- a ও b এর গুণফল ৫
- a এর সাথে b এর ৫ গুণের যোগ
- a এর ৫ গুণ থেকে b বিয়োগ
সঠিক উত্তর: a এর সাথে b এর ৫ গুণের যোগ
ব্যাখ্যা: a + 5b হলো a এর সাথে b এর পাঁচগুণের যোগফল।
x এর পাঁচগুণ থেকে y এর তিনগুণ বিয়োগ করলে কোনটি হবে?
- 3x − 5y
- 5x + 3y
- 5x − 3y
- x − y
সঠিক উত্তর: 5x − 3y
ব্যাখ্যা: x এর পাঁচগুণ = 5x; y এর তিনগুণ = 3y; তাই 5x − 3y।