Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) — MCQ ও উত্তর

মন্ত্রণালয়, দপ্তর ও কমিশন · । এই অধ্যায়ে মোট 358টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি?

    1. আব্দুল করিম
    2. রামনারায়ণ
    3. ফররুখ আহমেদ
    4. সুকান্ত ভট্রাচার্য

    সঠিক উত্তর: সুকান্ত ভট্রাচার্য

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D সুকান্ত ভট্টাচার্য জন্ম: ১৫ আগস্ট ১৯২৬ (৩০ শ্রাবণ ১৩৩৩) কলকাতার কালীঘাটে। মৃত্যু: ১৯৪৭ সালের ১৪ মে (২৯ বৈশাখ ১৩৫৪) মাত্র ২১ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে মারা যান। পৈতৃক নিবাস: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। উপাধি: কিশোর কবি। দৈনিক স্বাধীনতার (১৯৪৫) ‘কিশোর সভা’ অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র (১৯৪৭), গীতিগুচ্ছ, ঘুম নেই , অভিযান, পূর্বাভাস, মিঠেকড়া, হরতাল (১৯৬২) কবিতা: রানার

  2. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - এর সঠিক বাক্য সংকোচন হলো:

    1. ইতিহাসবিদ
    2. ইতিহাসবেত্তা
    3. ঐতিহাসিক
    4. ইতিহাসবিদ্যা

    সঠিক উত্তর: ইতিহাসবেত্তা

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা; ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক ।

  3. 'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি?

    1. সলিল
    2. হিমাংশু
    3. দ্যুলোক
    4. বসুন্ধরা

    সঠিক উত্তর: বসুন্ধরা

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D পৃথিবী- এর সমার্থক শব্দ : বসুন্ধরা, ধরা, ধরিত্রী, মেদিনী, ক্ষিতি, অবনি, ভূগোল, মহী, পৃথ্বী, ইত্যাদি । সলিল- এর সমার্থক শব্দ : পানি, বারি, অম্বু, নীর, উদক, অম্ভ ইত্যাদি । হিমাংশু- এর সমার্থক শব্দ : চাঁদ, শশধর, সুধাকর, সুধাংশু, সীতাংশু, সোম, ইন্দু ইত্যাদি । দ্যুলোক শব্দের অর্থ- স্বর্গলোক ।

  4. 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কি?

    1. চাটুকার
    2. অসাবধান
    3. পক্ষপাতিত্ত্ব
    4. নিতান্ত অলস

    সঠিক উত্তর: নিতান্ত অলস

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D খয়েব খাঁ, কাছা ঢিলা ও একচোখা বাগধারার অর্থ যথাক্রমে চাটুকার, অসাবধান ও পক্ষপাতিত্ব ।

  5. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের উদাহরণ?

    1. ঘটমান বর্তমান
    2. পুরাঘটিত বর্তমান
    3. পুরাঘটিত অতীত
    4. নিত্যবৃত্ত অতীত

    সঠিক উত্তর: পুরাঘটিত বর্তমান

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় । যেমন- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি; এতক্ষণ আমি অঙ্ক করেছি ।

  6. কারক ও বিভক্তি নির্ণয় করুন। “ঘোড়াকে চাবুক মার”

    1. কর্তৃকারকে ৩ য়
    2. কর্তৃকারকে শূন্য
    3. করণে শুন্য
    4. করণে ৩য়া

    সঠিক উত্তর: করণে শুন্য

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - বাক্যে কর্তা যা দিয়ে বা যে উপায়ের সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে, তাকে করণ কারক বলে।- 'ঘোড়াকে চাবুক মার' বাক্যে 'চাবুক' হলো প্রহার করার উপকরণ বা যন্ত্র, তাই এটি করণ কারক।- 'চাবুক' শব্দের শেষে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি।সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ

  7. নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস?

    1. নাক -মুখ
    2. লাভ - লোকসান
    3. দেখা - শোনা
    4. খাতা -পত্র

    সঠিক উত্তর: খাতা -পত্র

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে । দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকার হয়ে থাকে । কয়েকটি সমার্থক দ্বন্দ্ব সমাস হলো : খাতা-পত্র, হাট-বাজার, ঘর-দুয়ার, কল-কারখানা । অন্যদিকে নাক-মুখ, লাভ-লোকসান ও দেখা-শোনা যথাক্রমে অঙ্গবাচক, বিপরীতার্থক ও দুটি ক্রিয়াযোগে সাধিত দ্বন্দ্ব সমাস ।

  8. 'উচ্ছেদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো:

    1. উচ + ছেদ
    2. উচ্চ + ছেদ
    3. উৎ + ছেদ
    4. উচ্ছে + উদ

    সঠিক উত্তর: উৎ + ছেদ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C ত ও দ- এর পর চ ও ছ থাকলে ত ও দ স্থানে চ হয় । যেমন- উৎ + ছেদ = উচ্ছেদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা ।

  9. বিপদ এবং দুঃখ এক সময় আসে - এটি কোন বাক্যের উদাহরণ?

    1. সরল বাক্য
    2. যৌগিক বাক্য
    3. মিশ্র বাক্য
    4. জটিল বাক্য

    সঠিক উত্তর: যৌগিক বাক্য

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B দুই বা ততোধিক বাক্য যখন ও, এবং, আর, কিন্তু ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে । যেমন- বিপদ এবং দুঃখ এক সময়ে আসে; সে গরিব কিন্তু সৎ ।

  10. 'রফতানি' কোন শব্দ?

    1. ইংরেজি
    2. তুর্কি
    3. চিনা
    4. ফারসি

    সঠিক উত্তর: ফারসি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D ' রফতানি ' ফারসি ভাষার শব্দ । আরো কয়েকটি ফারসি শব্দ- নামাজ, রোজা, চশমা, বেগম, নমুনা, হাঙ্গামা, আমদানি, নালিশ, তারিখ ।

← আগের অধ্যায়পরের অধ্যায় →