Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় — MCQ ও উত্তর

মন্ত্রণালয়, দপ্তর ও কমিশন · । এই অধ্যায়ে মোট 896টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. He despaired_____ success. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

    1. In
    2. of
    3. with
    4. at

    সঠিক উত্তর: of

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B despaired of =হতাশ

  2. A = {x:x মৌলিক সংখ্যা এবং x≤5} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?

    1. 8
    2. 5
    3. 4
    4. 3

    সঠিক উত্তর: 8

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A 5 অপেক্ষা ছোট বা 5 এর সমান মৌলিক সংখ্যা হলো 2, 3 ও 5 A = {2, 3, 5} P(A) = {{2}, {3}, {5}, {2, 3}, {2, 5}, {3, 5},{2, 3, 5}, ø} অর্থাৎ সদস্য সংখ্যা 8 (eight) টি ।

  3. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কবিতার কবি কে?

    1. রবীন্দ্রনাথ ঠাকুর
    2. জীবনানন্দ দাশ
    3. কাজী নজরুল ইসলাম
    4. বিষ্ণু দে

    সঠিক উত্তর: জীবনানন্দ দাশ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B ‘বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ লাইনটি জীবনানন্দ দাশের 'বাংলার মুখ' কবিতা থেকে নেয়া হয়েছে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ- -রূপসী বাংলা,-বেলা অবেলা কালবেলা,-মহাপৃথিবী,-সাতটি তারার তিমির ইত্যাদি।

  4. বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে?

    1. সোনালী ব্যাংক
    2. রূপালি ব্যাংক
    3. ইউনাইটেড ব্যাংক
    4. জনতা ব্যাংক

    সঠিক উত্তর: ইউনাইটেড ব্যাংক

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C ইউনাইটেড ব্যাংক প্রথম কম্পিউটার স্থাপন করেন। উনাইটেড ভারতের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। ইউনাইটেড ব্যাংক IBM 1901 সিরিজের একটি কম্পিউটার স্থাপন করে ষাটের দশকের শেষ দিকে। যা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সর্বপ্রথম কম্পিউটার। বর্তমানে এই ব্যাঙ্কটি ত্রিস্তরীয় সাংগঠনিক ব্যবস্থাযুক্ত। এর প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত।

  5. কোন ডালের সংগে ল্যাথাইরিজমের সম্পর্ক আছে-

    1. মসুর
    2. মুগ
    3. খেসারী
    4. মাষকলাই

    সঠিক উত্তর: খেসারী

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C খেসারী ডালে বেটা-অক্সালিক-অ্যামাইনো-এল-অ্যালানিন এসিড (BOAA) নামক উত্তেজক নিউরোটক্সিন রয়েছে, যা স্নায়বিক পঙ্গুতা বা প্যারালাইসিসের জন্য দায়ী। এই রোগকে ল্যাথাইরিজম বলা হয়। শুধু মানুষেরই নয়, ঘোড়া এবং গবাদি পশুকেও দীর্ঘদিন ধরে এই শস্য খাওয়ালেও আক্রান্ত হতে পারে।

  6. কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন?

    1. রবীন্দ্রনাথ ঠাকুর
    2. কাজী নজরুল ইসলাম
    3. সত্যেন্দ্রনাথ দত্ত
    4. কবি আসাদ চৌধুরী

    সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার রচনাবলীর মধ্যে "স্বপ্নদর্শন" (১৮৫৮), "সঙ্গীত শতক" (১৮৬২), "বঙ্গসুন্দরী" (১৮৭০), "নিসর্গসন্দর্শন "(১৮৭০), "বন্ধুবিয়োগ "(১৮৭০), "প্রেম প্রবাহিনী" (১৮৭০), "সারদামঙ্গল "(১৮৭৯), " দেবরানী" (১৮৮২), "বাউলবিংশতি" (১৮৮৭), "সাধের আসন" (১৮৮৯), " ধূূমকেতু "(১৮৯৯) ইত্যাদি উল্লেখযোগ্য।

  7. 'পল্লীকবি' কাকে বলা হয়?

    1. জীবনানন্দ দাশ
    2. সত্যেন্দ্রনাথ দত্ত
    3. গোবিন্দ চন্দ্র দাস
    4. জসীমউদ্‌দীন

    সঠিক উত্তর: জসীমউদ্‌দীন

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D জসীম উদ্‌দীন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তাঁর রচিত কাব্যগ্রন্থঃ - রাখালী (১৯২৭), - নকশী কাঁথার মাঠ (১৯২৯), - বালুচর (১৯৩০), - সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), - হাসু (১৯৩৮), - রুপবতি (১৯৪৬), - মাটির কান্না (১৯৫১), - এক পয়সার বাঁশী (১৯৫৬) ইত্যাদি।

  8. হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ-

    1. ভাইরাস
    2. ছত্রাক
    3. ব্যাকটেরিয়া
    4. কোনটিই নয়

    সঠিক উত্তর: ভাইরাস

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ✔হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। ✔রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস। ✔ভাইরাস জনিত রোগঃজন্ডিস, সোয়াইন ফ্লু, পোলিও, এইডস, জলাতঙ্ক, নিপাহ, হার্পিস, গুটি বসন্ত, ইবোলা, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, ডেঙ্গু জ্বর, জিকা জ্বর ইত্যাদি। ✔ব্যাকটেরিয়া জনিত রোগঃকলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ, যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস ইত্যাদি।

  9. গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়?

    1. টিটেনাস
    2. MMR
    3. হেপাটাইটিস বি
    4. রুবেলা

    সঠিক উত্তর: টিটেনাস

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A টিটেনাস (ধনুষ্টংকার) থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা মায়েদের টিটি টিকা নিতে হয়। শিশুকে ধনুষ্টংকার থেকে বাঁচাতে মূলত এই টিকা দেয়া হয়। যদি আগে কোনো টিকা নেয়া না হয়, তবে অন্তঃসত্ত্বা অবস্থায় সবগুলোই দিতে হবে। তবে টিটেনাসের ৫টি টিকার ডোজ সম্পন্ন করা থাকলে আর গর্ভাবস্থায় এই টিকা নেয়ার প্রয়োজন নেই।

  10. 'তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে'--- কোন কবিতার চরণ?

    1. ভোরের পাখি
    2. আমি হব
    3. খোকার সাধ
    4. শীতের সকাল

    সঠিক উত্তর: খোকার সাধ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C এটি কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কবিতা "খোকার সাধ" এর চরণ। এ কবিতার প্রথম লাইন - 'আমি হব সকাল বেলার পাখি'।

← আগের অধ্যায়পরের অধ্যায় →