বাংলা-২য় পত্র · কারক — MCQ ও উত্তর
এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 90টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ককে কী বলে?
- সমাস
- সন্ধি
- কারক
- প্রত্যয়
সঠিক উত্তর: কারক
ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কোন কারক বলে?
- অপাদান কারক
- করণ কারক
- কর্তা কারক
- কর্ম কারক
সঠিক উত্তর: কর্তা কারক
বাক্যের উদ্দেশ্য আসলে কোন কারক?
- অধিকরণ কারক
- কর্ম কারক
- কর্তা কারক
- করণ কারক
সঠিক উত্তর: কর্তা কারক
বন্য হাতি বাগান নষ্ট করে দিল'—এখানে 'হাতি' কোন কারক?
- করণ কারক
- অপাদান কারক
- কর্তা কারক
- কর্ম কারক
সঠিক উত্তর: কর্তা কারক
কর্তা কারকে সাধারণত কী যুক্ত হয় না?
- যোজক
- বিভক্তি
- আবেগ
- বর্গ
সঠিক উত্তর: বিভক্তি
পাগলে কিনা বলে'—এখানে 'পাগলে' কোন কারক?
- করণ কারক
- কর্ম কারক
- অধিকরণ কারক
- কর্তা কারক
সঠিক উত্তর: কর্তা কারক
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
- কর্ম কারক
- করণ কারক
- অপাদান কারক
- কর্তা কারক
সঠিক উত্তর: কর্ম কারক
সে এক প্লেট ভাত খায়'—এখানে 'ভাত' কোন কারক?
- অধিকরণ কারক
- কর্তা কারক
- কর্ম কারক
- করণ কারক
সঠিক উত্তর: কর্ম কারক
গৌণ কর্মে সাধারণত কোন বিভক্তি হয়?
- -র
- -কে
- -তে
- -এ
সঠিক উত্তর: -কে
শিক্ষককে জানাও'—এখানে 'শিক্ষককে' কোন কারক?
- করণ কারক
- কর্ম কারক
- কর্তা কারক
- অপাদান কারক
সঠিক উত্তর: কর্ম কারক