Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · বিভক্তি — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 46টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যা যুক্ত হয় তাকে কী বলে?

    1. বিভক্তি
    2. অনুসর্গ
    3. উপসর্গ
    4. প্রত্যয়

    সঠিক উত্তর: বিভক্তি

  2. বিভক্তি মূলত কত প্রকারের লগ্নক?

    1. স্বাধীন
    2. পরিবর্তনশীল
    3. অর্থপূর্ণ
    4. অর্থহীন

    সঠিক উত্তর: অর্থহীন

  3. লোকে কি না বলে'—এখানে 'লোক' শব্দের সঙ্গে কোন বিভক্তি আছে?

    1. -এ
    2. -র
    3. -কে
    4. -তে

    সঠিক উত্তর: -এ

  4. ক্রিয়ার স্থান, কাল ও ভাব বোঝাতে সাধারণত কোন বিভক্তিগুলো ব্যবহৃত হয়?

    1. -এ, -তে, -য়, -য়ে
    2. -কে, -রে
    3. -র, -এর
    4. -টি, -টা

    সঠিক উত্তর: -এ, -তে, -য়, -য়ে

  5. কারচিহ্নহীন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়?

    1. -তে
    2. -এ
    3. -কে
    4. -য়

    সঠিক উত্তর: -এ

  6. সকালে' শব্দে কোন বিভক্তি যুক্ত হয়েছে?

    1. -এ
    2. -য়ে
    3. -কে
    4. -তে

    সঠিক উত্তর: -এ

  7. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি হয়?

    1. -য়
    2. -য়ের
    3. -এ
    4. -তে

    সঠিক উত্তর: -তে

  8. হাতিতে' বা 'রাত্রিতে'—এখানে কোন বিভক্তির প্রয়োগ ঘটেছে?

    1. -য়ে
    2. -কে
    3. -তে
    4. -এ

    সঠিক উত্তর: -তে

  9. আ-কারান্ত শব্দের শেষে সাধারণত কোন বিভক্তি হয়?

    1. -র
    2. -য়
    3. -য়ে
    4. -তে

    সঠিক উত্তর: -য়

  10. ঘোড়ায়' বা 'ঢাকায়'—এখানে কোন বিভক্তি আছে?

    1. -এ
    2. -তে
    3. -য়
    4. -য়ের

    সঠিক উত্তর: -য়

← আগের অধ্যায়পরের অধ্যায় →