বাংলা-২য় পত্র · অনুসর্গ — MCQ ও উত্তর
এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 68টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
যেসব শব্দ পদের পরে বসে বাক্যকে সম্পর্কিত করে তাকে কী বলে?
- উপসর্গ
- প্রত্যয়
- অনুসর্গ
- বিভক্তি
সঠিক উত্তর: অনুসর্গ
সে কাজ ছাড়া কিছুই বোঝে না' - এখানে অনুসর্গ কোনটি?
- না
- কিছুই
- বোঝে
- ছাড়া
সঠিক উত্তর: ছাড়া
কোন পর্যন্ত পড়েছ?' - এখানে 'পর্যন্ত' কোন পদ?
- অনুসর্গ
- যোজক
- বিশেষণ
- বিশেষ্য
সঠিক উত্তর: অনুসর্গ
যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় তাকে কী বলে?
- ক্রিয়াজাত অনুসর্গ
- সলগ্নক অনুসর্গ
- অলগ্নক অনুসর্গ
- সাধারণ অনুসর্গ
সঠিক উত্তর: সাধারণ অনুসর্গ
মাথার উপরে নীল আকাশ' - এখানে 'উপরে' কোন অনুসর্গ?
- ক্রিয়াজাত অনুসর্গ
- কোনোটিই নয়
- অলুক অনুসর্গ
- সাধারণ অনুসর্গ
সঠিক উত্তর: সাধারণ অনুসর্গ
জন্যে', 'দ্বারা', 'বনাম' - এগুলো কোন অনুসর্গের উদাহরণ?
- বিভক্তি
- ক্রিয়াজাত অনুসর্গ
- সাধারণ অনুসর্গ
- প্রত্যয়
সঠিক উত্তর: সাধারণ অনুসর্গ
যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে তাকে কী বলে?
- লগ্নক
- পদাণু
- ক্রিয়াজাত অনুসর্গ
- সাধারণ অনুসর্গ
সঠিক উত্তর: ক্রিয়াজাত অনুসর্গ
ভালো করে খেয়ে নাও' - এখানে 'করে' কোন অনুসর্গ?
- ক্রিয়াজাত অনুসর্গ
- কালবাচক
- সাধারণ অনুসর্গ
- স্থানবাচক
সঠিক উত্তর: ক্রিয়াজাত অনুসর্গ
ঢাকা থেকে বরিশাল' - এখানে 'থেকে' কোন অনুসর্গ?
- বিশেষণ
- বিশেষ্য
- ক্রিয়াজাত অনুসর্গ
- সাধারণ অনুসর্গ
সঠিক উত্তর: ক্রিয়াজাত অনুসর্গ
মন দিয়ে লেখাপড়া করা দরকার' - এখানে 'দিয়ে' কী?
- সাধারণ অনুসর্গ
- বিভক্তি
- ক্রিয়াজাত অনুসর্গ
- প্রত্যয়
সঠিক উত্তর: ক্রিয়াজাত অনুসর্গ