Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · ক্রিয়া — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 92টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে তা কোন পদ দিয়ে বোঝায়?

    1. যোজক
    2. বিশেষ্য
    3. ক্রিয়া
    4. বিশেষণ

    সঠিক উত্তর: ক্রিয়া

  2. ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়?

    1. প্রত্যয়
    2. উপসর্গ
    3. লগ্নক
    4. বিভক্তি

    সঠিক উত্তর: বিভক্তি

  3. ক্রিয়ার রূপভেদ কিসের ভিত্তিতে হয়?

    1. পদ ও বর্গ
    2. পক্ষ ও কাল
    3. বিভক্তি ও উপসর্গ
    4. বচন ও লিঙ্গ

    সঠিক উত্তর: পক্ষ ও কাল

  4. ভাবপ্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার?

    1. তিন প্রকার
    2. পাঁচ প্রকার
    3. চার প্রকার
    4. দুই প্রকার

    সঠিক উত্তর: দুই প্রকার

  5. যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে কী বলে?

    1. অকর্মক ক্রিয়া
    2. সমাপিকা ক্রিয়া
    3. সকর্মক ক্রিয়া
    4. অসমাপিকা ক্রিয়া

    সঠিক উত্তর: সমাপিকা ক্রিয়া

  6. ভালো করে পড়াশোনা করবে' - এখানে 'করবে' কোন ক্রিয়া?

    1. প্রযোজক
    2. যৌগিক
    3. সমাপিকা
    4. অসমাপিকা

    সঠিক উত্তর: সমাপিকা

  7. যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে কী বলে?

    1. নামক্রিয়া
    2. সরল ক্রিয়া
    3. অসমাপিকা ক্রিয়া
    4. সমাপিকা ক্রিয়া

    সঠিক উত্তর: অসমাপিকা ক্রিয়া

  8. অসমাপিকা ক্রিয়া কয় ধরনের?

    1. চার ধরনের
    2. দুই ধরনের
    3. তিন ধরনের
    4. পাঁচ ধরনের

    সঠিক উত্তর: তিন ধরনের

  9. সে গান করে আনন্দ পায়' - এখানে 'করে' কোন অসমাপিকা?

    1. সমাপিকা
    2. ভূত অসমাপিকা
    3. শর্ত অসমাপিকা
    4. ভাবী অসমাপিকা

    সঠিক উত্তর: ভূত অসমাপিকা

  10. সে গান শিখতে রাজশাহী যায়' - এখানে 'শিখতে' কোন অসমাপিকা?

    1. ভূত অসমাপিকা
    2. ভাবী অসমাপিকা
    3. সমাপিকা
    4. শর্ত অসমাপিকা

    সঠিক উত্তর: ভাবী অসমাপিকা

← আগের অধ্যায়পরের অধ্যায় →