Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · নরবাচক ও নারীবাচক — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 27টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বিশেষ্য ও বিশেষণের নর-নারীভেদের নাম কী?

    1. বিভক্তি
    2. পুরুষ
    3. লিঙ্গ
    4. বচন

    সঠিক উত্তর: লিঙ্গ

  2. নরবাচক শব্দকে কী বলা হয়?

    1. উভলিঙ্গ
    2. ক্লীবলিঙ্গ
    3. স্ত্রীলিঙ্গ
    4. পুংলিঙ্গ

    সঠিক উত্তর: পুংলিঙ্গ

  3. নারীবাচক শব্দকে কী বলা হয়?

    1. স্ত্রীলিঙ্গ
    2. পুংলিঙ্গ
    3. ক্লীবলিঙ্গ
    4. উভলিঙ্গ

    সঠিক উত্তর: স্ত্রীলিঙ্গ

  4. নর ও নারী উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্যকে কী বলে?

    1. ক্লীবলিঙ্গ
    2. স্ত্রীলিঙ্গ
    3. পুংলিঙ্গ
    4. উভলিঙ্গ

    সঠিক উত্তর: উভলিঙ্গ

  5. কোনটি উভলিঙ্গ শব্দের উদাহরণ?

    1. ঘর
    2. সন্তান
    3. মাতা
    4. পিতা

    সঠিক উত্তর: সন্তান

  6. নর বা নারী কোনোটাকেই বোঝায় না এমন অজীব শব্দকে কী বলে?

    1. ক্লীবলিঙ্গ
    2. স্ত্রীলিঙ্গ
    3. পুংলিঙ্গ
    4. উভলিঙ্গ

    সঠিক উত্তর: ক্লীবলিঙ্গ

  7. নিচের কোনটি ক্লীবলিঙ্গ শব্দের উদাহরণ?

    1. শিক্ষক
    2. বালক
    3. গাড়ি
    4. মন্ত্রী

    সঠিক উত্তর: গাড়ি

  8. স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে তাকে কী ধরণের শব্দ বলে?

    1. উভলিঙ্গ
    2. পত্নীবাচক
    3. অপত্নীবাচক
    4. ক্লীবলিঙ্গ

    সঠিক উত্তর: পত্নীবাচক

  9. জেলে-জেলেনি' কোন ধরণের সম্পর্ক?

    1. অপত্নীবাচক
    2. পত্নীবাচক
    3. নিত্য নরবাচক
    4. উভলিঙ্গ

    সঠিক উত্তর: পত্নীবাচক

  10. স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে তাকে কী বলে?

    1. পত্নীবাচক
    2. নিত্য নারীবাচক
    3. অপত্নীবাচক
    4. নিত্য নরবাচক

    সঠিক উত্তর: অপত্নীবাচক

← আগের অধ্যায়পরের অধ্যায় →