বাংলা-২য় পত্র · শব্দ ও পদের গঠন — MCQ ও উত্তর
এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 56টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
শব্দের মূল অংশকে কী বলা হয়?
- পদ
- বিভক্তি
- লগ্নক
- শব্দমূল বা প্রকৃতি
সঠিক উত্তর: শব্দমূল বা প্রকৃতি
প্রকৃতি কয় ধরনের?
- তিন ধরনের
- চার ধরনের
- পাঁচ ধরনের
- দুই ধরনের
সঠিক উত্তর: দুই ধরনের
ক্রিয়াপ্রকৃতির অন্য নাম কী?
- ধাতু
- প্রত্যয়
- উপসর্গ
- নামপ্রকৃতি
সঠিক উত্তর: ধাতু
শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?
- বিভক্তি
- উপসর্গ
- প্রত্যয়
- লগ্নক
সঠিক উত্তর: উপসর্গ
শব্দমূলের পরে যেসব শব্দাংশ যুক্ত হয় তাদের কী বলে?
- নির্দেশক
- উপসর্গ
- বিভক্তি
- প্রত্যয়
সঠিক উত্তর: প্রত্যয়
সাংবাদিক' শব্দের 'ইক' অংশটি কী?
- উপসর্গ
- নির্দেশক
- প্রত্যয়
- বিভক্তি
সঠিক উত্তর: প্রত্যয়
উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কী বলে?
- শব্দমূল
- মৌলিক শব্দ
- সাধিত শব্দ
- প্রকৃতি
সঠিক উত্তর: সাধিত শব্দ
একাধিক শব্দ এক শব্দে পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম কী?
- উপসর্গ
- প্রত্যয়
- সমাস
- শব্দদ্বিত্ব
সঠিক উত্তর: সমাস
হাটবাজার' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
- উপসর্গ
- সমাস
- বিভক্তি
- প্রত্যয়
সঠিক উত্তর: সমাস
শব্দের দ্বৈত ব্যবহারে গঠিত শব্দকে কী বলে?
- লগ্নক
- প্রত্যয়
- সমাস
- শব্দদ্বিত্ব
সঠিক উত্তর: শব্দদ্বিত্ব