Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · ভাষা ও বাংলা ভাষা — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 67টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. মানুষের মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কী বলে?

    1. ভাষা
    2. বর্ণ
    3. ধ্বনি
    4. শব্দ

    সঠিক উত্তর: ভাষা

  2. ভাষার প্রধান রূপ কোনটি?

    1. ইশারা ভাষা
    2. ব্রেইল পদ্ধতি
    3. মুখে উচ্চারিত রূপ
    4. লিখিত রূপ

    সঠিক উত্তর: মুখে উচ্চারিত রূপ

  3. দৃষ্টি-শক্তিহীনদের জন্য ব্যবহৃত পদ্ধতির নাম কী?

    1. কুটিল পদ্ধতি
    2. ব্রেইল পদ্ধতি
    3. বর্ণ পদ্ধতি
    4. ইশারা ভাষা

    সঠিক উত্তর: ব্রেইল পদ্ধতি

  4. বর্তমানে পৃথিবীতে প্রায় কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে?

    1. ৩৫ কোটি
    2. ৩০ কোটি
    3. ২৫ কোটি
    4. ২০ কোটি

    সঠিক উত্তর: ৩০ কোটি

  5. মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা?

    1. ৬ষ্ঠ
    2. ৪র্থ
    3. ৫ম
    4. ৭ম

    সঠিক উত্তর: ৬ষ্ঠ

  6. বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তাকে কী বলে?

    1. সংস্কৃত ভাষা
    2. প্রাকৃত ভাষা
    3. বাংলা ভাষা
    4. আঞ্চলিক ভাষা

    সঠিক উত্তর: বাংলা ভাষা

  7. বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় কোন দুটি ভাষাকে?

    1. হিন্দি ও উর্দু
    2. সংস্কৃত ও পালি
    3. অহমিয়া ও ওড়িয়া
    4. নেপালি ও সিংহলি

    সঠিক উত্তর: অহমিয়া ও ওড়িয়া

  8. ধ্রুপদি ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলার সম্পর্ক কেমন?

    1. দূরবর্তী
    2. ঘনিষ্ঠ
    3. বিপরীত
    4. কোনো সম্পর্ক নেই

    সঠিক উত্তর: ঘনিষ্ঠ

  9. আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?

    1. ২০০০ বছর
    2. ১০০০ বছর
    3. ১৫০০ বছর
    4. ৫০০ বছর

    সঠিক উত্তর: ১০০০ বছর

  10. কোন প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

    1. পালি
    2. মাগধী প্রাকৃত
    3. পূর্ব ভারতীয় প্রাকৃত
    4. পশ্চিমা প্রাকৃত

    সঠিক উত্তর: পূর্ব ভারতীয় প্রাকৃত

← আগের অধ্যায়পরের অধ্যায় →