বাংলা-১ম পত্র · প্রাণ — MCQ ও উত্তর
এসএসসি প্রস্তুতি · বাংলা-১ম পত্র। এই অধ্যায়ে মোট 127টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
প্রাণ' কবিতাটি কার লেখা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- মাইকেল মধুসূদন
- জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
কবি সুন্দর ভুবনে কী করতে চান না?
- আসিতে চান না
- কাজ করিতে চান না
- মরিতে চান না
- গান গাইতে চান না
সঠিক উত্তর: মরিতে চান না
কবি মানবের মাঝে কীসের মাধ্যমে বাঁচতে চান? [৪৬৫, ৪৬৭]
- দীর্ঘ জীবনের মাধ্যমে
- অর্থের মাধ্যমে
- সৃষ্টির বা রচনার মাধ্যমে
- ক্ষমতার মাধ্যমে
সঠিক উত্তর: সৃষ্টির বা রচনার মাধ্যমে
অমর-আলয়' বলতে কবি এখানে কী বুঝিয়েছেন?
- অমর সৃষ্টি
- মন্দির
- রাজপ্রাসাদ
- স্বর্গ
সঠিক উত্তর: অমর সৃষ্টি
ধরায় প্রাণের খেলা কেমন?
- কৃত্রিম
- নিস্তব্ধ
- চিরতরঙ্গিত
- বিষণ্ণ
সঠিক উত্তর: চিরতরঙ্গিত
কবি কাদের সুখে-দুখে সংগীত গাঁথতে চেয়েছেন?
- মানবের
- নিজের
- রাজাদের
- দেবতাদের
সঠিক উত্তর: মানবের
"হাসি মুখে নিয়ো ফুল"—এখানে 'ফুল' কিসের প্রতীক?
- কবির সৃষ্টির
- ঋতুর
- সৌন্দর্যের
- ভালোবাসার
সঠিক উত্তর: কবির সৃষ্টির
সূর্যকরে' শব্দের অর্থ কী?
- দিনের বেলায়
- সূর্যের তাপে
- সূর্যের কিরণে
- রোদে
সঠিক উত্তর: সূর্যের কিরণে
লভি' শব্দের অর্থ কী?
- দেখি
- চলি
- লাভ করি
- শুনি
সঠিক উত্তর: লাভ করি
রবীন্দ্রনাথের মতে মানুষের জীবন কেমন?
- হাসি-অশ্রুময়
- গুরুত্বহীন
- শুধুই সুখের
- শুধুই দুঃখের
সঠিক উত্তর: হাসি-অশ্রুময়