Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা ১ম · শিক্ষা ও মনুষ্যত্ব — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা ১ম। এই অধ্যায়ে মোট 6টি প্রশ্ন আছে। নিচে প্রথম 6টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়?

    1. মনুষ্যত্বলোকে
    2. জ্ঞানোলোকে
    3. দিবালোকে
    4. আনন্দলোকে

    সঠিক উত্তর: মনুষ্যত্বলোকে

  2. এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বন্যাদুর্গত প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন। এতে অসহায় মানুষগুলো যথেষ্ট উপকৃত হয়। উদ্দীপকের আশরাফ সাহেবকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে কী বলা যায়?

    1. আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ
    2. জীবন যুদ্ধে উত্তীর্ণ দীর্ঘজীবী মানুষ
    3. ক্ষুৎপিপাসায় কাতর
    4. জীবনে সোনাফলা মানুষ

    সঠিক উত্তর: জীবনে সোনাফলা মানুষ

  3. নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও: জাতির জীবনধারা গঙ্গা-যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনও উচ্চ জীবনের অধিকারী হতে পারে না। লেখক মোতাহের হোসেন চৌধুরীর মতে, 'শিক্ষা' আমাদের জীবনে যে কাজ করে- (i) আমাদেরকে মনুষ্যত্বলোকে পৌঁছে দেয় (ii) ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে (iii) জীবসত্তার ঘরকে সুশৃঙ্খল করে নিচের কোনটি সঠিক?

    1. i, ii
    2. i, iii
    3. ii, iii
    4. i, ii, iii

    সঠিক উত্তর: i, ii, iii

  4. নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও: জাতির জীবনধারা গঙ্গা-যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনও উচ্চ জীবনের অধিকারী হতে পারে না। 'উচ্চ শিক্ষিত জনৈক ব্যক্তি দুর্নীতির দায়ে এখন শ্রীঘরে।' এখানে জনৈক ব্যক্তি আসলে-

    1. সামাজিক বিশৃঙ্খলার জালে আবদ্ধ
    2. অনুভূতির জগতে ফতুর ব্যক্তি
    3. লক্ষ্যহীন শিক্ষায় শিক্ষিত
    4. ক্ষুৎপিপাসায় কাতর মানুষ

    সঠিক উত্তর: ক্ষুৎপিপাসায় কাতর মানুষ

  5. নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও: বাবার কষ্টার্জিত টাকায় পড়ালেখা করে রাউফুন আজ প্রকৌশলী। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে। তাই বাবার মতো দরিদ্র অন্য আত্মীয়দেরও সে সহযোগিতা করে চলেছে। মানুষকে উন্নত করে তোলার জন্য কোন চেষ্টা উত্তম?

    1. প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি
    2. আত্মিক মৃত্যু রোধ
    3. মনুষ্যত্বের জয়গান
    4. জ্ঞান পরিবেশন করা

    সঠিক উত্তর: মনুষ্যত্বের জয়গান

  6. নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও: বাবার কষ্টার্জিত টাকায় পড়ালেখা করে রাউফুন আজ প্রকৌশলী। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে। তাই বাবার মতো দরিদ্র অন্য আত্মীয়দেরও সে সহযোগিতা করে চলেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ কোনটি?

    1. অন্ন বস্ত্রের সমাধান
    2. সুশৃঙ্খল সমাজ গঠন
    3. মূল্যবোধ সৃষ্টি
    4. ধনী দরিদ্রের মেলবন্ধন তৈরি

    সঠিক উত্তর: মূল্যবোধ সৃষ্টি

← আগের অধ্যায়পরের অধ্যায় →