Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা ১ম · আম-আঁটির ভেঁপু — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা ১ম। এই অধ্যায়ে মোট 8টি প্রশ্ন আছে। নিচে প্রথম 8টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. “মিষ্টি যেন গুড়-দেবো তোমায়?”-উক্তিটিতে দুর্গার কী ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে?

    1. ক্ষোভ
    2. উপহাস
    3. স্নেহ
    4. অভিমান

    সঠিক উত্তর: ক্ষোভ

  2. বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলেন না কেন?

    1. পাওনাদারের ভয়ে
    2. আত্মসম্মান রক্ষার জন্য
    3. চাকরি হারানোর ভয়ে
    4. প্রস্তাবকারী সদ্‌গোপ বলে

    সঠিক উত্তর: আত্মসম্মান রক্ষার জন্য

  3. ঐ ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। উক্ত ভাবে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের দুর্গা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?

    1. ভবঘুরে
    2. কৌতূহলপ্রবণ
    3. প্রকৃতিপ্রেম
    4. চঞ্চলতা

    সঠিক উত্তর: চঞ্চলতা

  4. ‘মা ঘাট থেকে আসে নি তো?’-দুর্গার এ কথায় কী প্রকাশ পেয়েছে?

    1. সচেতনতা
    2. সতর্কতা
    3. আতঙ্ক
    4. সন্দেহ

    সঠিক উত্তর: সতর্কতা

  5. “কপালকুণ্ডলা সারাদিন বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়। বনে-বনে ঘুরে বেড়াতেই তার সুখ।” কপালকুণ্ডলা চরিত্রের সাথে দুর্গা যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ- (i) চঞ্চল (ii) কৌতূহলপ্রবণ (iii) প্রকৃতি ঘনিষ্ঠ নিচের কোনটি সঠিক?

    1. i, ii
    2. i, iii
    3. ii, iii
    4. i, ii, iii

    সঠিক উত্তর: i, iii

  6. হরিহর সদ্‌গোপদের প্রস্তাবে রাজি হয়নি কেন?

    1. ধর্মাধ্যক্ষের কারণে
    2. নির্বুদ্ধিতার জন্য
    3. সর্বজয়ার কথা ভেবে
    4. বংশ মর্যাদা ক্ষুণ্ণর ভয়ে

    সঠিক উত্তর: বংশ মর্যাদা ক্ষুণ্ণর ভয়ে

  7. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়ার চরিত্রে প্রকাশ পেয়েছে- (i) রূঢ় মায়ের সন্তান শাসন (ii) পল্লিমায়ের শাশ্বত রূপ (iii) মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার নিচের কোনটি সঠিক?

    1. i, ii
    2. i, iii
    3. ii, iii
    4. i, ii, iii

    সঠিক উত্তর: ii, iii

  8. দুর্গা আঁচলের খুঁট খুলিয়া কী বাহির করিল?

    1. রড়া ফলের বিচি
    2. খাপরার কুচি
    3. নাটাফল
    4. আমের কুশি

    সঠিক উত্তর: রড়া ফলের বিচি

← আগের অধ্যায়পরের অধ্যায় →