বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ — MCQ ও উত্তর
এসএসসি প্রস্তুতি · বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এই অধ্যায়ে মোট 345টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
নিচের কোন স্থানে বর্ষাকালে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়?
- শ্রীমঙ্গল
- কুমিল্লা
- ঢাকা
- পাবনা
সঠিক উত্তর: পাবনা
রাকিব বরিশাল থেকে নানাবাড়ি বেড়াতে গিয়ে দেখল সেখানকার মাটির রং ছাই ও লাল বর্ণের এবং বালু ও ছোট ছোট পাথর কণা মিশ্রিত। রাকিবের নানাবাড়ির এলাকা কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত।
- টারসিয়ারি যুগের পাহাসমূহ
- উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
- প্লাইস্টোসিন কালের সোপানসমূহ
- প্লাবন সমভূমি
সঠিক উত্তর: প্লাইস্টোসিন কালের সোপানসমূহ
ছাতক কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত?
- ১ম
- ২য়
- ৩য়
- ৪র্থ
সঠিক উত্তর: ১ম
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?
- ৬ষ্ঠ
- ৭ম
- ৮ম
- ৯ম
সঠিক উত্তর: ৯ম
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
- তাজিওডং
- কিওক্রাডং
- পিরামিড
- মোদকমুয়াল
সঠিক উত্তর: কিওক্রাডং
বাংলাদেশের জলবায়ু কেমন?
- সমভাবাপন্ন
- চরমভাবাপন্ন
- নাতিশীতোষ্ণ
- শীতল
সঠিক উত্তর: সমভাবাপন্ন
বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত?
- মিজোরাম
- বঙ্গোপসাগর
- মেঘালয়
- ত্রিপুরা
সঠিক উত্তর: বঙ্গোপসাগর
তাজিওডং' কোথায় অবস্থিত?
- খাগড়াছড়ি
- কক্সবাজার
- চট্টগ্রাম
- বান্দরবান
সঠিক উত্তর: বান্দরবান
বর্ষাকালে বাংলাদেশে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
- তিনভাগের দুইভাগ
- চারভাগের একভাগ
- পাঁচভাগের চারভাগ
- ছয়ভাগের দুইভাগ
সঠিক উত্তর: পাঁচভাগের চারভাগ
ভূমির স্বাভাবিক গতিবিধি কি কারণে বদলে যাচ্ছে?
- খাল-বিল ভরাট
- অধিক বৃষ্টিপাত
- অতিরিক্ত খরা
- বৈরী আবহাওয়া
সঠিক উত্তর: খাল-বিল ভরাট