Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা-২য় পত্র · বাগযন্ত্র — MCQ ও উত্তর

এসএসসি প্রস্তুতি · বাংলা-২য় পত্র। এই অধ্যায়ে মোট 30টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কী বলে?

    1. বৃহদন্ত্র
    2. স্বরযন্ত্র
    3. ক্ষুদ্রান্ত্র
    4. নাসারন্ধ্র

    সঠিক উত্তর: স্বরযন্ত্র

  2. নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ?

    1. তালু
    2. অধিজিহ্বা
    3. জিভ
    4. দাঁত

    সঠিক উত্তর: অধিজিহ্বা

  3. বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য কার ভূমিকা প্রধান?

    1. জিভ
    2. দন্তমূল
    3. স্বরযন্ত্র
    4. দাঁত

    সঠিক উত্তর: জিভ

  4. নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে?

    1. দন্ত
    2. আলজিভ
    3. তালু
    4. জিভ

    সঠিক উত্তর: আলজিভ

  5. মুখবিবরের ছাদকে বলা হয় কী?

    1. দন্ত
    2. আলজিভ
    3. তালু
    4. জিভ

    সঠিক উত্তর: তালু

  6. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা যায় কয় ভাগে?

    1. ২ ভাগে
    2. ৪ ভাগে
    3. ৫ ভাগে
    4. ৭ ভাগে

    সঠিক উত্তর: ২ ভাগে

  7. ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে?

    1. সাউন্ড বক্সের সাহায্যে
    2. ঠোঁটের সাহায্যে
    3. মুখবিবরের সাহায্যে
    4. বাগযন্ত্রের দ্বারা

    সঠিক উত্তর: বাগযন্ত্রের দ্বারা

  8. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?

    1. কণ্ঠ
    2. শ্বাসনালি
    3. ফুসফুস
    4. জিভ

    সঠিক উত্তর: ফুসফুস

  9. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?

    1. মুখবিবর ও জিহ্বা
    2. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
    3. দন্ত ও ওষ্ঠ
    4. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ

    সঠিক উত্তর: কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা

  10. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উচ্চারক হলো কোনটি?

    1. ফুসফুস ও ওষ্ঠ
    2. দাঁতের পাটি ও আলজিভ
    3. নরম তালু ও জিহ্বা
    4. জিহ্বা ও ওষ্ঠ

    সঠিক উত্তর: জিহ্বা ও ওষ্ঠ

← আগের অধ্যায়পরের অধ্যায় →