সমাজসেবা অধিদপ্তর — MCQ ও উত্তর
সমাজসেবা অধিদপ্তর · । এই অধ্যায়ে মোট 958টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
কোনটি সঠিক?
- তরঙ্গপুঞ্জ
- মেঘপুঞ্জ
- কুসুম পুঞ্জ
- কবিতা পুঞ্জ
সঠিক উত্তর: মেঘপুঞ্জ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ" ♦ পুঞ্জ -মেঘপুঞ্জ ,দ্বীপপুঞ্জ; ♦ রাজি- বৃক্ষরাজি ,তারকারাজি; ♦ নিচয় -কুসুমনিচয় ।
“মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা"-
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- অতুল প্রসাদ সেন
- সুফিয়া কামাল
সঠিক উত্তর: অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন। - তার অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’- তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।- তার লেখা গানের সংকলন - কয়েকটি গান ও গীতিপুঞ্জ।
কোন শব্দটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়?
- অটবি
- কলাপী
- পল্লবী
- বিটপী
সঠিক উত্তর: কলাপী
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B বৃক্ষ -বিটপী, তরু,পাদপ, অটবি, পর্ণী, পল্লবী, মহীরুহ, গাছপালা, শাখী, পল্লবী।কলাপী (বিশেষ্য) - ময়ূর।
গমন শব্দের মূল ধাতু কোনটি?
- গতি
- গত
- গম্য
- গম্
সঠিক উত্তর: গম্
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D √গম্ + অন = গমন, 'গম্' ধাতু প্রত্যয়যোগে গঠিত শব্দ৷
যেমন কাজ করবে তেমন ফল পাবে-বাক্যটির সরল রূপ কোনটি?
- কাজ অনুযায়ী ফল পাবে
- যেমন কর্ম তেমন ফল
- ফলেই কর্মের পরিচয়
- কাজের উপর ফল নির্ভর করে
সঠিক উত্তর: কাজ অনুযায়ী ফল পাবে
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।যেমনঃ- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।- যেমন কাজ করবে তেমন ফল পাবে-বাক্যটির সরল রূপ হলো কাজ অনুযায়ী ফল পাবে।
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- মাইকেল মধুসূদন দত্ত
- জসীম উদ্দীন
সঠিক উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত।- তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন ‘চতুর্দশপদী’।- বাংলা সনেটের আদি গ্রন্থ ‘চতুর্দশপদী কবিতা’ (১৮৬৬)।- তাঁর ছদ্মনাম টিমোথি পেনপোয়েম।- তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য।- বাংলা কবিতায় ‘অমিত্রাক্ষর ছন্দ’ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন। তাঁর রচিত নাটক ও প্রহসনঃ- শর্মিষ্ঠা নাটক (১৮৫৯)- কৃষ্ণকুমারী নাটক (১৮৬১)- মায়া-কানন (১৮৭৪)- একেই কি বলে সভ্যতা? (১৮৬০)- বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)- পদ্মাবতী নাটক (১৮৬০)। তাঁর রচিত কাব্যঃ- তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)- মেঘনাদবধ কাব্য (১৮৬১)- চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫)- ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)- বীরাঙ্গনা কাব্য (১৮৬২)।
বিষাদ-সিন্ধু কার রচনা?
- আল মাহমুদ
- কাজী নজরুল ইসলাম
- মীর মশাররফ হোসেন
- সেলিনা হোসেন
সঠিক উত্তর: মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস 'বিষাদসিন্ধু' (১৮৮৫-৯১)।- উপন্যাসটি মহররম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব নামে তিন খণ্ডে বিভক্ত এবং এতে উপসংহারসহ ৬৩টি অধ্যায় রয়েছে।- এটি ইতিহাস, উপন্যাস, সৃষ্টিধর্মী রচনা ও নাটক ইত্যাদি সাহিত্যের বিবিধ সংমিশ্রণে রোমান্টিক আবেগ মাখানো এক মহাকাব্যিক উপন্যাস। হিজরি ৬১ সালের মহররম মাসে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হাসান ও হোসেনের সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালার প্রান্তরে যুদ্ধ এর বিষয়বস্তু।- মশাররফ রচিত অন্যান্য উপন্যাস: 'রত্নবর্তী' (১৮৬৯), 'উদাসীন পথিকের মনের কথা (১৮৯০), 'তাহমিনা' (১৮৯৭)।
সমকাল পত্রিকার সম্পাদক-
- কাজী আবদুল ওদুদ
- আবুল ফজল
- সিকানদার আবু জাফর
- শামসুর রহমান
সঠিক উত্তর: সিকানদার আবু জাফর
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C সিকান্দার আবু জাফর সাহিত্যিক, সাংবাদিক।- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:নাটক:- সিরাজ-উদ-দৌলা,- মহাকবি আলাউল ।উপন্যাস:- পূরবী,- নতুন সকাল। কবিতা:- প্রসন্ন শহর ,- তিমিরান্তিক,- বৈরী বৃষ্টিতে,- বৃশ্চিক-লগ্ন
ইষধহশ ঠবৎংব অর্থ-
- অনুপ্রাস
- অমিত্রাক্ষর
- পয়ার
- মহাকাব্য
সঠিক উত্তর: অমিত্রাক্ষর
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B - "ইষধহশ ঠবৎংব" শব্দবন্ধটি অমিত্রাক্ষর ছন্দের উদাহরণ।- তাই সঠিক উত্তর হবে: অমিত্রাক্ষর।- অমিত্রাক্ষর: এটি একটি বিশেষ ছন্দ, যেখানে প্রথম ও শেষ পদের অক্ষর মিলিত হয়, কিন্তু মধ্যবর্তী পদের অক্ষরগুলি ভিন্ন থাকে।অন্যদিকে, অনুপ্রাস: এটি একটি ছন্দের ধরন যেখানে শব্দের শেষের অক্ষর বা সুরের মিল থাকে।পয়ার: এটি একটি ছন্দের ধরন যেখানে দুটি পদের মধ্যে সুরের মিল থাকে।মহাকাব্য: এটি একটি বৃহৎ কবিতা যা সাধারণত মহৎ বিষয়বস্তু নিয়ে রচিত হয়।
বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
- পদ্মাবতী
- চন্দ্রাবতী
- ইউসুফ জোলেখা
- লাইলী-মজনু
সঠিক উত্তর: ইউসুফ জোলেখা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C বাংলা সাহিত্যর কিছু প্রথমঃ- বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থঃ A Grammar of the Bengali Language (নাথানিয়েল ব্রাসি হ্যালহেড)- প্রথম প্রণয়োপাখ্যান/রোমান্টিক কাব্য : ইউসুফ-জোলেখা (শাহ মুহম্মদ সগীর)- রোমান্টিক উপন্যাস : কপালকুণ্ডলা (১৮৬৬) (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)- প্রথম বাংলা অনুবাদক : মহাভারত (কবিন্দ্র পরমেশ্বর)- বাংলা ভাষায় প্রথম নাটক : ভদ্রার্জুন (তারাচরণ শিকদার)- প্রথম প্রবন্ধ গ্রন্থ : বেদান্ত (রাজা রামমোহন রায়)- প্রথম উপন্যাস : আলালের ঘরের দুলাল (১৮৫৭) (প্যারীচাঁদ মিত্র)- প্রথম গীতিকাব্য : সন্দর্শন (বিহারীলাল চক্রবর্তী)