পেট্রোবাংলা — MCQ ও উত্তর
পেট্রোবাংলা · । এই অধ্যায়ে মোট 1639টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
সুরভি এর বিপরীতাৰ্থক শব্দ-
- কৃষ
- শুভ্র
- পুতি
- সুশীল
সঠিক উত্তর: পুতি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - কৃষ এর বিপরীত শব্দ হল স্থূল। - শুভ্র এর বিপরীত শব্দ হল কৃষ্ণ। - সুশীল এর বিপরীত শব্দ হল দুঃশীল।
গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
- হরতাল
- লুঙ্গি
- রিক্সা
- চাকু
সঠিক উত্তর: হরতাল
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A গুজরাটি - খদ্দর, খাদি, চরকা, হরতাল ইত্যাদি।মায়ানমার - লুঙ্গিজাপানি - রিক্সাতুর্কি - চাকু
'মহানবী' কোন সমাস?
- দ্বিগু
- তৎপুরুষ
- বহুব্রীহি
- কর্মধারয়
সঠিক উত্তর: কর্মধারয়
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D - যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে ।• কর্মধারয় সমাসের আরো কিছু উদাহরণ হলোঃ • মহাজন = মহৎ যে জন;• নীলোৎপল = নীল যে উৎপল;• মহারাজ = মহান যে রাজা;• নরাধম = অধম যে নয়; • মহাবীর = মহান যে বীর ;• মহা যে নবী = মহানবী।
'জিলাপীর পাঁচ' বাগধারাটির অর্থ কী?
- প্যাঁচানো
- জটিল
- কুটিল বুদ্ধি
- কলহপ্রিয়
সঠিক উত্তর: কুটিল বুদ্ধি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C চিনির বলদ > নিষ্ফল পরিশ্রম,জিলাপির প্যাঁচ > কুটিল বুদ্ধি,ঠোঁট কাটা > স্পষ্টবাদী।
কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
- ধীরে চল
- ঘোড়া খুব দ্রুত চলে
- সে পূণ্যবান
- মেটে কলসি
সঠিক উত্তর: ঘোড়া খুব দ্রুত চলে
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B - যে বিশেষণগুলি অন্য একটি বিশেষণের গুণ, অবস্থা, প্রকৃতি ও পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। - যেমনঃ ঘোড়া খুব দ্রুত চলে, কুচকুচে কালো কুকুরছানা, টকটকে লাল ফুল ইত্যাদি।
'সে কি যাবে?- এটি কোন ধরনের বাক্য?
- আদেশমূলক
- বিবৃতিমূলক
- প্রশ্নসূচক
- বিস্ময়সূচক
সঠিক উত্তর: প্রশ্নসূচক
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C সে কি যাবে ? প্রশ্নটি দ্বারা জিজ্ঞেস করা হয়েছে সে যাবে কি না। সুতরাং সঠিক উত্তর হবে প্রশ্নসূচক।
কোন বানানটি শুদ্ধ?
- ততকালিণ
- ততকালীণ
- ততোকালীণ
- তৎকালীন
সঠিক উত্তর: তৎকালীন
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D শুদ্ধ বানানঃ তৎকালীন।আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ- ন্যূনতম- স্টেশন- সৌজন্য- পাষাণ- হাতি/ হাতী- বিভীষিকা- মুহুর্মুহু- সমীচীন- শুশ্রূষা- আষাঢ়- শুচিস্মিতা- স্বায়ত্তশাসন- আভ্যন্তর।
কোনটি শুদ্ধ?
- গবেশণা
- গবেষণা
- গবেশণা
- গবেসণা
সঠিক উত্তর: গবেষণা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B শুদ্ধ বানানঃ গবেষণা।আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ- জন্মবার্ষিক- দ্বন্দ্ব- নিশীথিনী- আকাঙ্ক্ষা- ঊর্ধ্ব- পিপীলিকা- শ্বশুর- প্রতিযোগিতা- মনীষী- প্রবণ- নিক্বন- সূচ্যগ্ৰ- স্বায়ত্তশাসন।
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কী?
- বৃহৎ
- বর্ধিষ্ণু
- বর্ধমান
- বৃদ্ধিপ্রাপ্ত
সঠিক উত্তর: বর্ধমান
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C • ‘ক্ষীয়মান’ শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন।• এর বিপরীতার্থক শব্দ হলো বর্ধমান।• অন্যদিকে ‘বৃহৎ’ শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষুদ্র।• ‘বর্ধিষ্ণু’ শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত এবং ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ হ্রাসপ্রাপ্ত।
'পদ্ম' শব্দের সমার্থক কোনটি?
- উৎপল
- কুসুম
- জল
- ধরা
সঠিক উত্তর: উৎপল
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A 'পদ্ম' শব্দের সমার্থক- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, কুবল, অম্বুজ, কুবলয়, শতদল, নলিন, রাজীব, শ্রীপর্ণ, পুষ্কর, তামরস, নলিনী, সরোজ, সরসিজ, সলিলজ, বিসকুসুম, বিসজ, অরবিন্দ ইত্যাদি।