Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

আইসিটি(ICT) — MCQ ও উত্তর

আইসিটি (ICT) · । এই অধ্যায়ে মোট 1582টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?

    1. বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ
    2. বিচারপতি মোস্তফা কামাল
    3. বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
    4. বিচারপতি এসকে সিনহা

    সঠিক উত্তর: বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম দেশের প্রথম প্রধান বিচারপতি (১৬.১২.১৯৭২ - ০৫.১১.১৯৭৫) । আর বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ, বিচারপতি মোস্তফা কামাল এবং বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (বর্তমান) হলো যথাক্রমে দেশের ৬ষ্ঠ, ৯ম ও ২১তম বিচারপতি ।

  2. বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ - এর পরিচালক কে?

    1. মমতাজ আলী
    2. চাষী নজরুল ইসলাম
    3. সুভাষ দত্ত
    4. খান আতাউর রহমান

    সঠিক উত্তর: চাষী নজরুল ইসলাম

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন' এর পরিচালক চাষী নজরুল ইসলাম । এছাড়াও তার পরিচালক মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো- সংগ্রাম (১৯৭৪), হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭), মেঘের পরে মেঘ (২০০৪) এবং ধ্রুবতারা । অন্যদিকে,- মমতাজ আলীর 'রক্তাক্ত বাংলা', - সুভাষ দত্তের 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' এবং - খান আতাউর রহমানের' 'আবার তোরা মানুষ হ' মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ।

  3. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ কোথায় অবস্থিত?

    1. ঢাকা সেনানিবাস
    2. রংপুর সেনানিবাস
    3. সিলেট সেনানিবাস
    4. যশোর সেনানিবাস

    সঠিক উত্তর: রংপুর সেনানিবাস

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য 'বিজয় গাঁথা' রংপুর সেনানিবাসে অবস্থিত । ৭ মার্চ ২০১৫ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক এ ভাস্কর্যটির ফলক উন্মোচন করা হয় । রংপুর সিটি করপোরেশনের অর্থিক সহযোগিতায় ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৫ লাখ টাকা ব্যয়ে 'বিজয় গাঁথা' ভাস্কর্যটি নির্মণ করা হয় ।

  4. নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন?

    1. সম্রাট আকবর
    2. সম্রাট শাহজাহান
    3. লক্ষণ সেন
    4. বিজয় সেন

    সঠিক উত্তর: সম্রাট আকবর

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয় ।

  5. পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

    1. রামনাবাদ নদী
    2. পায়রা নদী
    3. শ্যালা নদীতে
    4. তেতুলিয়া নদী

    সঠিক উত্তর: রামনাবাদ নদী

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A -পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত । -এটি দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে নির্মাণধীন ।

  6. বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?

    1. মোস্তফা মনোয়ার
    2. জয়নুল আবেদিন
    3. রফিকুন্নবী
    4. কামরুল হাসান

    সঠিক উত্তর: কামরুল হাসান

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিব নারায়ণ দাস । ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) ১১৮ নম্বর কক্ষে বসে প্রথম জাতীয় পতাকা ডিজাইন করেন । পরবর্তীতে বর্তমান জাতীয় পতাকার (মানচিত্রবিহীন) ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান (১৯২১-১৯৮৮ খ্রি.) ।

  7. ECNEC- এর চেয়ারপারসন কে?

    1. প্রধানমন্ত্রী
    2. অর্থমন্ত্রী
    3. বাণিজ্যমন্ত্রী
    4. শিল্পমন্ত্রী

    সঠিক উত্তর: প্রধানমন্ত্রী

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।- এটি ১৯৮২ সালে গঠিত হয়।- এর আহবায়ক পরিকল্পনা মন্ত্রী- এর সদস্য মন্ত্রী সভার সকল সদস্য,- এর কার্যবলী বিভিন্ন প্রকল্প অনুমোদন- ECNEC এর চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।

  8. প্রবাল দ্বীপ কোনটি?

    1. নিঝুম দ্বীপ
    2. স্বর্ণদ্বীপ
    3. সেন্টমার্টিন
    4. শাহ পরীর দ্বীপ

    সঠিক উত্তর: সেন্টমার্টিন

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন । এটি কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত এবং এর আয়তন প্রায় ৮ বর্গকিমি । যা পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, খনিজ পদার্থ ও চুনাপাথরের জন্য বিখ্যাত ।

  9. SDG কি?

    1. SAARC Development Goals
    2. Systematic Development Goals
    3. Social Development Goals
    4. Sustainable Development Goals

    সঠিক উত্তর: Sustainable Development Goals

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D SDG -এর পূর্ণরূপ Sustainable Development Goals । এটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG'র মতো জাতিসংঘ কর্তৃক গৃহীত আরেকটি উন্নয়ন পরিক্রমা । যা ২০১৫ সালের পর এমডিজি'র স্থলে প্রতিস্থাপিত হয়ে এর অগ্রগতির ধারা আরও বেগবান করার অভিপ্রায়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশ্নে গৃহীত হয় ১৫ বছর মেয়াদি এ SDG । ১৭টি লক্ষ্যকে সামনে রেখে ২ আগষ্ট ২০১৫ সর্বসম্মতভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয় ।

  10. স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?

    1. নাগাসাকি
    2. হিরোশিমা
    3. ঢাকা
    4. নিউইয়র্ক

    সঠিক উত্তর: নাগাসাকি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ১৯৪৫ সালের ৯ আগষ্ট জাপানের নাগাসাকিতে ফ্যাট ম্যান নামক আণবিক বোমা ফেলা হলে লাখো মানুষ প্রাণ হারান । এর বিপক্ষে জনমত গড়ে তুলতে ১৯৫৫ সালে নাগাসাকি পিস পার্ক নির্মাণ করা হয় । ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে এ পার্কে বাংলাদেশের একটি ভাষ্কর্য স্থাপনের ইচ্ছা প্রকাশের মাধ্যমে শান্তির পক্ষে তার অবস্থান তুলে ধরেন । জাপানের নাগাসাকি পিস পার্কে বিশ্বের ১৬টি দেশের ভাষ্কর্য স্থান পেয়েছে । এখানে পোলিশ ও ইতালির ভাষ্কর্যের মাঝে শান্তির প্রতীক হিসেবে বাংলাদেশের ভাস্কর্যটি স্থাপন করা হবে ।