Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

খাদ্য অধিদপ্তর — MCQ ও উত্তর

খাদ্য অধিদপ্তর · । এই অধ্যায়ে মোট 1369টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?

    1. জেলেনী
    2. পেত্নী
    3. বাদী
    4. সভানেত্রী

    সঠিক উত্তর: জেলেনী

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A পুরুষবাচক শব্দের সঙ্গে নী-প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় ।যেমন শ-জেলে-জেলেনী,মজুর-মজুরনী

  2. নিচের কোনটি 'পর্বত ' এর সমার্থক শব্দ নয়?

    1. ভূধর
    2. অবনী
    3. অদ্রি
    4. অচল

    সঠিক উত্তর: অবনী

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B 'পর্বত ' শব্দের সমার্থক শব্দসমুহঃঅদ্রি,অ ,অচল ,গিরি,পাহাড়, শৈল ।অবনী শব্দের অর্থ পৃথিবী ।

  3. নিচের কোন বানানগুচ্ছ সঠিক ?

    1. মূহুমুর্হু, ব্যাতয়,মৃত্যুত্তীর্ণ
    2. মুহুমূর্হু, ব্যাতয়,মৃত্যুত্তীর্ন
    3. মুহুমুর্হু ,ব্যত্যয় , মৃত্যুত্তীর্ণ
    4. মুহুমূর্হু,ব্যত্যয় ,মৃত্যুত্তীর্ন

    সঠিক উত্তর: মুহুমুর্হু ,ব্যত্যয় , মৃত্যুত্তীর্ণ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C সঠিক বানান- মুহুমুর্হু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ

  4. চর্যাপদ কোন ছন্দে লেখা?

    1. মাত্রাবৃত্ত
    2. স্বরবৃত্ত
    3. অমিত্রাক্ষর ছন্দ
    4. অক্ষরবৃত্ত

    সঠিক উত্তর: মাত্রাবৃত্ত

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন ।হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিস্কার করেন। এটি সন্ধ্যা বা সান্ধ্য ভাষা রা আলো আধারিত ভাষায় এবং মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।

  5. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

    1. সংবাদ প্রভাকর
    2. বঙ্গদর্শন
    3. সবুজপত্র
    4. কালি ও কলম

    সঠিক উত্তর: সবুজপত্র

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করে ।রবীন্দ্রনাথ নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পড়ে তা তিনি চর্চা করেন । সাহিত্যজগতে এ পত্রিকা 'সবুজপত্র' গোষ্ঠী' তৈরি করতে সক্ষম হয়।• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ- তেল নুন লকড়ি,- আমাদের শিক্ষা,- রায়তের কথা,- বীরবলের হালখাতা,- নানা কথা,- নানাচর্চা,- প্রবন্ধ সংগ্রহ।

  6. 'কাননে কুসুমকলি সকলি ফুটিল '-বাক্যে 'কুসুমকলি' কোন কারকে কোন বিভক্তি ?

    1. অপাদানে প্রথমা
    2. কর্তায় শূন্য
    3. কর্মকারকে শূন্য বিভক্তি
    4. অধিকরণে শূন্য

    সঠিক উত্তর: কর্মকারকে শূন্য বিভক্তি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে ,তাকেই কর্মকারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক । যেমন -কাননে কুসুমকলি সকলি ফুটিল । এখানে যদি প্রশ্ন করা হয় ,কাননে কি ফুটিল? তাহলে উত্তর হবে -কুসুমকলি ।সুতরাং এটি কর্মকারক । এছাড়া 'কুসুমকলি' শব্দের সাথে শূন্য বিভক্তি যুক্ত হওয়ায় এটি কর্মকারকে শূন্য বিভক্তি ।

  7. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় -

    1. অভিশ্রুতি
    2. অপিনিহিত
    3. স্বরসঙ্গতি
    4. সম্পকর্ষ

    সঠিক উত্তর: সম্পকর্ষ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্পকর্ষ বা স্বরলোপ । যেমন -বসতি >বসতি,জানালা>জানলা ইত্যাদি। সম্প্রকর্ষের আরেক নাম স্বরলোপ।

  8. শুদ্ধ বানান কোনটি?

    1. আনুসবাঙ্গিক
    2. আনুষঙ্গিক
    3. আনুশাঙ্গিক
    4. আনুসাংগিক

    সঠিক উত্তর: আনুষঙ্গিক

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B শুদ্ধ বানান- আনুষঙ্গিক

  9. কোনটি খাঁটি বাংলা শব্দ ?

    1. চাকু
    2. ঢেঁকি
    3. জোছনা
    4. চামার

    সঠিক উত্তর: চামার

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D তদ্ভব শব্দগুলোকে সাধারণত খাঁটি বাংলা শব্দ বলা হয় ।যেমন - চামার ,হাত ,পা । ঢেঁকি -দেশি শব্দ । চাকু- তুর্কি শব্দ

  10. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?

    1. দোজখের ওম
    2. নেকড়ে অরণ্য
    3. পিঙ্গল আকাশ
    4. পলাশী ব্যারাক

    সঠিক উত্তর: নেকড়ে অরণ্য

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য '।এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারুপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মান্তিক নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য।তাঁর অন্যান্য উপন্যাস হলো :- সমাগম- চৌরসন্ধি- রাজা উপাখ্যান- জাহান্নাম হইতে বিদায়- দুই সৈনিক- পতঙ্গ পিঞ্জর- রাজসাক্ষী- জলাংগী♦ আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ:- দোজখের ওম;♦ শওকত আলীর প্রথম উপন্যাস 'পিঙ্গল আকাশ ';♦ মুনীর চৌধুরী রচিত নাটক ' পলাশী ব্যারাক'।