প্রকৌশলী — MCQ ও উত্তর
প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং) · । এই অধ্যায়ে মোট 2479টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
- ২ঃ১
- ৩ঃ১
- ১ঃ২
- ১ঃ৩
সঠিক উত্তর: ২ঃ১
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A আমরা জানি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র (Centroid) বলে।উপপাদ্য অনুযায়ী, ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে ২:১ অনুপাতে অন্তর্বিভক্ত করে।সঠিক উত্তর: (A) ২:১
ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম মাতৃভাষা?
- নয়
- আট
- চার
- ছয়
সঠিক উত্তর: ছয়
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D ব্যাখ্যাঃ Note: বিশ্বের ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইথনোলগ এর ২০তম সংস্করণ ২০১৭-এর প্রকাশিত তথ্যমতে, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠ মাতৃভাষা । এ সমীক্ষার তথ্য অনুযায়ী, বাংলা ভাষা ব্যবহারকারী দেশ ৪টি এবং ব্যবহারকারীর সংখ্যা ২৪২ মিলিয়ন । অন্যদিকে নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই-এর তথ্য অনুযায়ী ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা ।
‘চুলা’ কোন ভাষার শব্দ?
- কোল ভাষা
- মুন্ডারী ভাষা
- তামিল ভাষা
- ওলন্দাজ ভাষা
সঠিক উত্তর: মুন্ডারী ভাষা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B -বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুন্ডারী, তামিল ভাষা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে । -যেমনঃ -চুলা-মুণ্ডারী ভাষা, -কুড়ি-কোল ভাষা, -পেট-তামিল ভাষার শব্দ । -এছাড়া ওলন্দাজ ভাষার কিছু শব্দ হলো- ইস্কাবন, টেককা, তুরুপ, রুইতন ইত্যাদি ।
‘আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব’ বাক্যটি কোন ধরনের বাক্য?
- সরল বাক্য
- যৌগিক বাক্য
- জটিল বাক্য
- নির্দেশাত্মক বাক্য
সঠিক উত্তর: জটিল বাক্য
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে ।যেমনঃ আশ্রিত বাক্য (আমি এসেছি) এবং প্রধান খণ্ডবাক্য (তোমাকে নিয়ে যাব) । সুতরাং প্রশ্নে প্রদত্ত বাক্যটি জটিল বাক্য । একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে । যেমনঃ 'পুকুরে পদ্মফুল (উদ্দেশ্য) ফোটে (বিধেয়) ।' পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন রীতিকে যৌগিক বাক্য বলে । যেমনঃ 'সে কাল আসবে এবং আমি যাব ।'
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-
- ঐতিহাসিক
- ইতিহাসবেত্তা
- ইতিহাসবিদ
- ইতিহাসবিজ্ঞ
সঠিক উত্তর: ইতিহাসবেত্তা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B ব্যাখ্যাঃ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা; ইতিহাস জানেন যিনি = ঐতিহাসিক ।
‘কোলাকুলি’ কোন সমাস?
- ব্যাধিকরণ বহুব্রীহি
- অলুক বহুব্রীহি
- মধ্যপদলোপী বহুব্রীহি
- ব্যতিহার বহুব্রীহি
সঠিক উত্তর: ব্যতিহার বহুব্রীহি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D কোলে কোলে যে মিলন = কোলাকুলি; এটি ব্যতিহার বহুব্রীহি সমাস । সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণো না হয়, তবে তাকে ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে । যেমনঃ কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব; যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে । যেমনঃ মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি; বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে । যেমনঃ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি ।
‘ব্যাঙের আধুলি’ বাগধারার অর্থ-
- অসম্ভব ঘটনা
- সামান্য সম্পদ
- দুঃসাধ্য বস্তু
- চক্ষুশূল
সঠিক উত্তর: সামান্য সম্পদ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B ব্যাখ্যাঃ 'ব্যাঙের আধুলি' বাগধারার অর্থঃ সামান্য সম্পদ; ব্যাঙের সর্দি বাগধারার অর্থঃ অসম্ভব ঘটনা; 'চোখের বালি' বাগধারার অর্থঃ দুঃসাধ্য বস্তু ।
‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ-
- নীরস
- সফল
- নিশ্চেষ্ট
- দুর্বল
সঠিক উত্তর: নিশ্চেষ্ট
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C ব্যাখ্যাঃ 'সচেষ্ট' বিশেষণ বাচক শব্দটির অর্থঃ উদ্যোমী, যার বিপরীতার্থক শব্দ 'নিশ্চেষ্ট ।' 'নীরস' শব্দের বিপরীত 'সরস' এবং 'সবল' শব্দের বিপরীতার্থক শব্দ 'দুর্বল' ।
‘Campaign’ শব্দটির পারিভাষিক শব্দ কি?
- প্রচারাভিযান
- প্রচারণা
- প্রচার
- প্রকাশনা
সঠিক উত্তর: প্রচারাভিযান
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ‘Campaign’ শব্দটির পারিভাষিক শব্দ 'প্রচারাভিযান' । প্রচারণা ও প্রচার' Circulation' -এর পারিভাষিক এবং 'প্রকাশনা' Publication' -এর পারিভাষিক শব্দ ।
উপকারীর উপকার স্বীকার করে যে- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
- উপকার স্বীকার
- কৃতঘ্ন
- অকৃতজ্ঞ
- কৃতজ্ঞ
সঠিক উত্তর: কৃতজ্ঞ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D ব্যাখ্যাঃ উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ; উপকার স্বীকার করে না যে- অকৃতজ্ঞ; উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন ।