Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

ATEO — MCQ ও উত্তর

ATEO · । এই অধ্যায়ে মোট 1499টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য?

    1. এ কে ফজলুল হক
    2. হোসেন শহীদ সোহরাওয়াদী
    3. স্যার সৈয়দ আহমদ খান
    4. স্যার সলিমুল্লাহ

    সঠিক উত্তর: স্যার সলিমুল্লাহ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন নওয়াব সলিমুল্লাহ। শিক্ষাই মুসলমানদের মুক্তির একমাত্র পথ- এ বিবেচনায় গভর্নমেন্ট সর্বান্তকরনে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নওয়াব সলিমুল্লাহ ভারত সচিবের কাছে সুপারিশ করেন।- ১৯১২ সালের ২২ ফেব্রুয়ারি এক ইশতেহারে ভারত সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করা হয়।- ১৯২১ সালের জুলাই মাসে যথারীতি এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আরম্ভ হয়।- তার অবদানকে স্মরণীয় করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এর প্রথম নির্মিত হলের নামকরণ করা হয় ‘সলিমুল্লাহ মুসলিম হল’।

  2. বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি?

    1. একতলা-দোতলা
    2. মুখ ও মুখোশ
    3. ত্রিরত্ন
    4. বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ

    সঠিক উত্তর: একতলা-দোতলা

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - ঢাকা টেলিভিশনের প্রথম নাটক ছিল একতলা দোতলা। - এর নাট্যকার শহীদ মুনীর চৌধুরী। প্রযোজক শহীদ মনিরুল আলম। - ১৯৬৫ সালের ফেব্রুয়ারি মাসে টিভিতে সেই নাটক প্রচারিত হয়। - নাটকে অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার।

  3. কামতা গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?

    1. জয়দেবপুর
    2. গাজীপুর
    3. শিবপুর
    4. শফিপুর

    সঠিক উত্তর: গাজীপুর

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B - কামতা গ্যাসক্ষেত্র বাংলাদেশের একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।- এটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত।- ১৯৮২ সালে পেট্রোবাংলা এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।- এখানকার মোট গ্যাস মজুদের পরিমাণ হলো ১৯৫ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)।- ১৯৮৪ সাল থেকে এখানে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস উত্তোলন শুরু হয়।

  4. অপারেশন সার্চ লাইট চালু হয় কখন ?

    1. ২৯ জানুয়ারি
    2. ২৯ ফেব্রুয়ারি
    3. ২৫ মার্চ
    4. ২৫ এপ্রিল

    সঠিক উত্তর: ২৫ মার্চ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ ও স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায় তার সাংকেতিক নাম ‘অপারেশন সার্চলাইট'। - বাঙ্গালির ইতিহাসে ২৫ মার্চের নৃশংস গণহত্যা ‘কালরাত্রি' নামে পরিচিত। - ১৮ মার্চ, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের নির্দেশে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করে।- ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস' হিসেবে পালনের জন্য ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় এবং ২০ মার্চ, ২০১৭ সালে মন্ত্রিসভায় এটি পাস হয়।

  5. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

    1. বরিশাল
    2. ভোলা
    3. পটুয়াখালী
    4. কুয়াকাটা

    সঠিক উত্তর: বরিশাল

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ।- এর অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে।- বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড।- দক্ষিণ-পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন 'চন্দ্রদ্বীপ' নামের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।

  6. ' কান ' চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়?

    1. লালসালু
    2. চিত্রা নদীর পাড়ে
    3. মাটির ময়না
    4. চন্দ্রকথা

    সঠিক উত্তর: মাটির ময়না

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - মাটির ময়না ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বের অশান্ত সময়ের পটভূমিতে যুদ্ধ ও ধর্মের কারণে বিচ্ছিন্ন একটি পরিবারের গল্প অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র। - তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়। - ২০০২ সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক ফেডারেশন এর ফিপরেস্কি পুরস্কার লাভ করেন

  7. আমাদরে জাতীয় পতাকার মাপের অনুপাত কোনটি ?

    1. ১০:৬
    2. ১০:৭
    3. ১০:৮
    4. ১০:৯

    সঠিক উত্তর: ১০:৬

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার চিত্রশিল্পী কামরুল হাসান ।- জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।- বাংলাদেশের বর্তমানে জাতীয় পতাকা ১৭ জানুয়ারী ১৯৭২ গৃহীত হয় ।- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ঃ৬(৫ঃ৩)।

  8. সিএনজি শব্দের অর্থ কোনটি?

    1. কনভার্ট ন্যাচারাল গ্যাস
    2. কনডেন্সন্ড ন্যাচারাল গ্যাস
    3. কমপ্রেসড ন্যাচারাল গ্যাস
    4. কনসলিডেটেড ন্যাচারাল গ্যাস

    সঠিক উত্তর: কমপ্রেসড ন্যাচারাল গ্যাস

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C • CNG- এর পূর্ণরূপ হচ্ছে Compressed Natural Gas।• উচ্চ চাপে প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।• এ ধরনের জ্বালানি থেকে অব্যবহৃত কার্বন কম নির্গত হয় বলে এটি পরিবেশবান্ধব। যেমন রোধে CNG চালিত অটোরিক্সা ব্যবহার করা হয়।

  9. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

    1. সিলেট
    2. রাজশাহী
    3. রংপুর
    4. চাঁপাইনবাবগঞ্জ

    সঠিক উত্তর: চাঁপাইনবাবগঞ্জ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D - ইতিহাস প্রসিদ্ধ গৌড় ও প্রাচীন সভ্যতার সুতিকাগার চাঁপাইনবাবগঞ্জ।- গম্ভীরা বাংলাদেশের এই অঞ্চলের লোকসঙ্গীত। - চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য। - ছোট সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জে।- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ প্রাঙ্গনে। - বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।

  10. বাংলাদেশর ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে-

    1. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
    2. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
    3. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
    4. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

    সঠিক উত্তর: লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B • শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো: লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল- ট্রাফিক সিগন্যালে লাল মানে থামতে হবে।- হলুদ বাতি জ্বলে উঠলে নিতে হবে যাত্রার প্রস্তুতি। অর্থাৎ আরও কিছু সময় অপেক্ষা করার পরই যাত্রা শুরু নির্দেশক হলুদ আলো।- সবুজ বাতি জ্বলে উঠলেই এগিয়ে যেতে হবে।- চলন্ত অবস্থায় হলুদ বাতি জ্বলে উঠলে গতি কমিয়ে থামানোর প্রস্তুতি নিতে হবে।- লালবাতি জ্বলে উঠলে থামতে হবে