মিশ্র (পরীক্ষা) — MCQ ও উত্তর
৮ম শ্রেণি বৃত্তি · । এই অধ্যায়ে মোট 13টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-
- অর্থ পরিবর্তিত হয়
- অর্থের অবনতি ঘটে
- সৌন্দর্য বৃদ্ধি পায়
- সৌন্দর্য হ্রাস পায়
সঠিক উত্তর: সৌন্দর্য বৃদ্ধি পায়
ব্যাখ্যা: সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ভাষা শ্রুতিমধুর হয়।
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়-
- পৃথ্বী
- মেদিনী
- প্রাণদ
- ধরিত্রী
সঠিক উত্তর: প্রাণদ
ব্যাখ্যা: ‘প্রাণদ’ শব্দটি পৃথিবীর সমার্থক নয়। পৃথিবীর সমার্থক শব্দগুলি হলো: পৃথ্বী, মহী, মেদিনী, ধরা, ধরিত্রী, ধরনি, অবনি, ভূমি। অন্যদিকে, ‘প্রাণদ’ শব্দের অর্থ হলো ‘জল’।
বাগধারা বা বাগ্ধিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের-
- আভিধানিক অর্থ প্রকাশ করে
- বিশেষ অর্থ প্রকাশ করে
- আক্ষরিক অর্থ প্রকাশ করে
- অতিরিক্ত অর্থ প্রকাশ করে
সঠিক উত্তর: বিশেষ অর্থ প্রকাশ করে
ব্যাখ্যা: বাগধারা বা বাগ্ধিধি হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা আক্ষরিক অর্থের বদলে একটি বিশেষ বা ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন, ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটি ‘অসম্ভব ঘটনা’ বোঝায়।
‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
- রাজা মণি মোহন রায়
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- অক্ষয় কুমার দত্ত
সঠিক উত্তর: রাজা রামমোহন রায়
ব্যাখ্যা: ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। তিনি ১৮১৫ সালে তার ‘বেদান্ত গ্রন্থ’-এ এটি প্রথম ব্যবহার করেন। তবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘সাধুভাষার জনক’ বলা হয়। রাজা রামমোহন রায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ‘গৌড়ীয় ব্যাকরণ’ রচনা করেন।
‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
- সুখের পায়রা
- খোদার খাসি
- যক্ষের ধন
- বসন্তের কোকিল
সঠিক উত্তর: খোদার খাসি
ব্যাখ্যা: ‘ভাবনা চিন্তাহীন’, ‘অলস’ বা ‘হৃষ্টপুষ্ট’ বোঝাতে ‘খোদার খাসি’ বাগধারাটি ব্যবহৃত হয়। ‘সুখের পায়রা’ ও ‘বসন্তের কোকিল’ বলতে ‘সুসময়ের বন্ধু’ বোঝায়। ‘যক্ষের ধন’ বাগধারাটি ‘অতিশয় কৃপণ’ বা ‘কৃপণের ধন’ অর্থে ব্যবহৃত হয়।
ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই-
- গবেষণাপত্র
- প্রতিবেদন
- সার সংক্ষেপ
- ভাবসম্প্রসারণ
সঠিক উত্তর: ভাবসম্প্রসারণ
ব্যাখ্যা: ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণকে ভাব সম্প্রসারণ বলে। এতে একটি বাক্য বা খণ্ড বাক্যের গভীর অর্থ বিশ্লেষণ করে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। সারসংক্ষেপ হলো কোনো বিশদ বিষয়ের মূল কথা সংক্ষেপে প্রকাশ করা। প্রতিবেদন নির্দিষ্ট বিষয় বা ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা, আর গবেষণা হলো সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া।
রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
- ওলন্দাজ
- জাপানি
- ফরাসি
- ইংরেজি
সঠিক উত্তর: ফরাসি
ব্যাখ্যা: ‘রেস্তোরাঁ’ একটি ফরাসি ভাষার শব্দ। ফরাসি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ হলো- বুর্জোয়া, কার্তুজ, কুপন, ডিপো, রেনেসাঁ, আঁতাত ইত্যাদি।
‘বুনো’ কোন ভাষারীতির শব্দ?
- সাধু ভাষা
- কথ্য ভাষা
- আঞ্চলিক ভাষা
- চলিত ভাষা
সঠিক উত্তর: চলিত ভাষা
ব্যাখ্যা: ‘বুনো’ চলিত ভাষারীতির শব্দ। এর সাধুরূপ হলো ‘বন্য’। এরকম আরও কিছু শব্দের সাধু ও চলিত রীতি হলো- জুতা-জুতো, তুলা-তুলো, শুকনা-শুকনো ইত্যাদি।
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- প্যারীচাঁদ মিত্র
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্যদিকে, 'সাহিত্যসম্রাট' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' লিখেছেন প্যারীচাঁদ মিত্র; বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর।
সাধারণত পত্রের দুটি অংশ থাকে- এগুলো কী?
- প্রেরক ও প্রাপকের ঠিকানা
- শিরোনাম ও পত্রগর্ভ
- লেখকের স্বাক্ষর ও নাম
- প্রেরকের ঠিকানা
সঠিক উত্তর: শিরোনাম ও পত্রগর্ভ
ব্যাখ্যা: সাধারণত পত্রের দুটি অংশ হলো শিরোনাম ও পত্রগর্ভ।