Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

মিশ্র (পরীক্ষা) — MCQ ও উত্তর

চাকরি প্রস্তুতি (JobMCQPlus) · । এই অধ্যায়ে মোট 1852টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

    1. অসমিয়া
    2. হিন্দি
    3. বঙ্গকামরূপী
    4. সংস্কৃত

    সঠিক উত্তর: বঙ্গকামরূপী

    ব্যাখ্যা: 'বঙ্গ-কামরূপী' ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। 'বঙ্গ-কামরূপী' ভাষা বাংলা ভাষার পূর্ববর্তী স্তর। অন্যদিকে, অসমিয়া হল বাংলা ভাষার সহোদর ভাষা। বাংলা ভাষার ব্যাকরণের মূল রীতি-নীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে।

  2. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    1. রদনী
    2. নদীকান্ত
    3. কলত্র
    4. আঘ্রব

    সঠিক উত্তর: নদীকান্ত

    ব্যাখ্যা: 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নদীকান্ত। 'সমুদ্র' শব্দের আরও কিছু সমার্থক শব্দ হল- অর্ণব, সিন্ধু, পাথার, জলধর, জলনিধি, রত্নাকর, বারিধি, পারাবার ইত্যাদি।

  3. 'অম্বু' শব্দের অর্থ কী?

    1. আগুন
    2. নদী
    3. সূর্য
    4. জল

    সঠিক উত্তর: জল

    ব্যাখ্যা: 'অম্বু' শব্দের অর্থ জল, সলিল, বারি, উদক, তোয়, পয়ঃ ইত্যাদি।

  4. দুটি পদের সংযোগস্থলে কি বসে?

    1. ড্যাশ
    2. হাইফেন
    3. কোলন
    4. কোলন ড্যাশ

    সঠিক উত্তর: হাইফেন

    ব্যাখ্যা: দুটি শব্দ বা পদের সংযোগস্থলে হাইফেন বসে। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্পর্ক থাকলে তাদের সংযোগস্থলে সেমিকোলন বসে। একটি অপূর্ণ বাক্যের পর অন্য আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন চিহ্ন বসে।

  5. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?

    1. বিরাম চিহ্ন
    2. বিশ্রাম চিহ্ন
    3. বিভাজন চিহ্ন
    4. সাংস্কৃতিক চিহ্ন

    সঠিক উত্তর: বিরাম চিহ্ন

    ব্যাখ্যা: লেখার সময় বিশ্রামের জন্য ব্যবহৃত চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বলে।

  6. ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে-

    1. সারাংশ
    2. অনুবাদ
    3. ভাবসম্প্রসারণ
    4. বাগধারা

    সঠিক উত্তর: ভাবসম্প্রসারণ

    ব্যাখ্যা: ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে- ভাবসম্প্রসারণ। অন্যদিকে, কোনো একটি বিষয়ের মূলভাবকে তুলে ধরার নাম- সারাংশ বা সারমর্ম। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরকে অনুবাদ বলে। যে শব্দ বা শব্দগুচ্ছ আভিধানিক বা ব্যাকরণগত অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে, তাকে বাগধারা বলে।

  7. বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

    1. বৈষ্ণবপদাবলী
    2. শ্রীকৃষ্ণকীর্তন
    3. চর্যাপদ
    4. রামায়ণ

    সঠিক উত্তর: চর্যাপদ

    ব্যাখ্যা: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো 'চর্যাপদ'। এটি ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয় এবং পরবর্তীকালে বঙ্গীয় সাহিত্য পরিষদ এটি প্রকাশ করে।

  8. ‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আঁধারে দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি’- এই অংশের ভাব সম্প্রসারণে কোন ভাবটি সঠিক?

    1. দিনের বেলায় আলোর উৎস সূর্য
    2. দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
    3. দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর
    4. অপব্যায়য়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক

    সঠিক উত্তর: অপব্যায়য়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক

    ব্যাখ্যা: এই পঙক্তিটির মূলভাব হলো, যারা দিনের বেলায় মোমের বাতি জ্বালিয়ে অপচয় করে, তারা রাতে আলোর অভাব অনুভব করবে। অর্থাৎ, 'অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক' হয়।

  9. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

    1. বিস্ময় চিহ্ন
    2. দাঁড়ি
    3. কমা
    4. হাইফেন

    সঠিক উত্তর: বিস্ময় চিহ্ন

    ব্যাখ্যা: আবেগ, বিস্ময়, আনন্দ, ভয়, ঘৃণা ইত্যাদি অনুভূতি প্রকাশ করতে হলে 'বিস্ময় চিহ্ন' (!) ব্যবহার করা হয়।

  10. সেলিম আল দীনের যে সৃষ্টিকর্মটি ব্যতিক্রমধর্মী -

    1. নিমজ্জন
    2. ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ
    3. প্রাচ্য
    4. হরগজ

    সঠিক উত্তর: ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ

    ব্যাখ্যা: সেলিম আল দীন রচিত গীতিনৃত্যনাট্য 'ঊষা উৎসব ও স্বপ্ন রমণীগণ' (২০০৭) তাঁর ব্যতিক্রমী সৃষ্টিকর্ম। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলো 'নিমজ্জন' (২০০২), 'প্রাচ্য' (২০০০) এবং 'হরগজ' (১৯৯২)।

← আগের অধ্যায়