বাংলাঃ বিসিএস (১০-১৫) — MCQ ও উত্তর
বিবিধ কুইজ (in1School) · । এই অধ্যায়ে মোট 101টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে —
- পর্তুগিজ ভাষা হতে
- আরবি ভাষা হতে
- দেশী ভাষা হতে
- ওলন্দাজ ভাষা হতে
সঠিক উত্তর: পর্তুগিজ ভাষা হতে
শুদ্ধ বানান কোনটি?
- মূমুর্ষু
- মুমূর্ষু
- মূমূর্ষ
- মুমূর্ষ
সঠিক উত্তর: মুমূর্ষু
গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
- শবপোড়া
- মড়াদাহ
- শবদাহ
- শবমড়া
সঠিক উত্তর: শবদাহ
‘কবর’ নাটকটির লেখক —
- জসীমউদ্দীন
- নজরুল ইসলাম
- মুনীর চৌধুরী
- দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর: মুনীর চৌধুরী
‘উভয়কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
- কারো পৌষ মাস, কারো সর্বনাস
- চাল না চুলো, ঢেঁকী না কুলো
- সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
- বোঝার উপর, শাকের আঁটি
সঠিক উত্তর: সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
শুদ্ধ বাক্য কোনটি?
- দুর্বলবশত অনাথিনী বসে পড়া
- দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
- দুর্বলবশত অনাথা বসে পড়ল
সঠিক উত্তর: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় —
- বিভক্তি
- ধাতু
- প্রত্যয়
- কৃৎ
সঠিক উত্তর: ধাতু
‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ —
- রত্না + কর
- রত্ন + কর
- রত্না + আকার
- রত্ন + আকর
সঠিক উত্তর: রত্ন + আকর
কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে?
- পাকা পাকা আম
- ছি ছি কি করছ
- নরম নরম হাত
- উড়ু উড়ু মন
সঠিক উত্তর: পাকা পাকা আম
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
- যত গর্জে তত বৃষ্টি হয় না
- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
- যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
সঠিক উত্তর: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট