বাংলা (১৬-২০) — MCQ ও উত্তর
বিবিধ কুইজ (in1School) · । এই অধ্যায়ে মোট 74টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
- মেঘনাদবধ কাব্য
- দুর্গেশনন্দিনী
- নীলদর্পণ
- অগ্নিবীণা
সঠিক উত্তর: নীলদর্পণ
‘পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মীর মোশাররফ হোসেন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি?
- উৎকর্ষতা
- উৎকর্ষ
- উৎকৃষ্ট
- উৎকৃষ্টতা
সঠিক উত্তর: উৎকৃষ্ট
‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- নেতিবাচক
- বিয়োগান্ত
- নঞর্থক
- অজানা
সঠিক উত্তর: নঞর্থক
যা চিরস্থায়ী নয় —
- অস্থায়ী
- ক্ষণিক
- ক্ষণস্থায়ী
- নশ্বর
সঠিক উত্তর: নশ্বর
Intellectual শব্দের বাংলা অর্থ —
- বুদ্ধিমান
- মননশীল
- বুদ্ধিজীবী
- মেধাবী
সঠিক উত্তর: বুদ্ধিজীবী
‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
- শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- দুটি শব্দে উপসর্গটির অর্থ দু রকম
- দুটি শব্দে উপসর্গটির অর্থ আপতবিচারে ভিন্ন হলেও আসল এক
সঠিক উত্তর: দুটি শব্দে উপসর্গটির অর্থ দু রকম
‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ -এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?
- সওগাত
- মোহাম্মদী
- সমকাল
- শিখা
সঠিক উত্তর: শিখা
কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
- বারীন্দ্রকুমার ঘোষ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বীরজাসুন্দরী দেবী
- মুজাফফর আহমদ
সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
- বিষবৃক্ষ
- গণদেবতা
- আরণ্যক
- ঘরে-বাইরে
সঠিক উত্তর: ঘরে-বাইরে