Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

P. 2024 B — MCQ ও উত্তর

বিবিধ কুইজ (in1School) · । এই অধ্যায়ে মোট 33টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় —

    1. ভাব
    2. পদ
    3. বর্ণ
    4. ধ্বনি

    সঠিক উত্তর: ধ্বনি

    ব্যাখ্যা: আওয়াজ যখন ভাষার নিদিষ্ট কোনো চিহ্নকে কল্পনা করতে সাহায্য করে তখন তাকে ধ্বনি বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে/এককে ধ্বনি বলে।

  2. দেশি শব্দ নয় কোনটি?

    1. ঝিঙ্গা
    2. ঢিল
    3. মুড়কী
    4. মাছি

    সঠিক উত্তর: মাছি

    ব্যাখ্যা: দেশি শব্দ হলো: ঝিঙ্গা, ঢিল, মুড়কী, কুলা, গঞ্জ, ঢোল, ঝাঁটা, খোঁপা, ডিঙ্গি, খোকা, টং, বাড়ি, তেতুল, লাঠি, পেট, চুলা , ডাক, টোপর, কুড়ি প্রভৃতি। মাছি একটি তদ্ভব শব্দ।

  3. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?

    1. মধাম
    2. প্রথম
    3. সবগুলো
    4. উত্তম

    সঠিক উত্তর: প্রথম

    ব্যাখ্যা: সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা অনুপস্থিত কোনো ব্যক্তি বা দূরের কোন বস্তুর সম্বন্ধে কিছু বলবার সময় সেই ব্যক্তি বা নামের পরিবর্তে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহার করা হয় তাকেই প্রথম পুরুষ বলে।

  4. "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে" এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?

    1. দায়িত্ববোধ
    2. রাজা হওয়ার ইচ্ছা
    3. স্বৈরতন্ত্র
    4. রসবোধ

    সঠিক উত্তর: দায়িত্ববোধ

    ব্যাখ্যা: 'আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে' পঙক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

  5. "উদাত্ত পৃথিবী” কাব্য গ্রন্থের রচয়িতা কে?

    1. সুভাষ মুখোপাধ্যায়
    2. সুফিয়া কামাল
    3. কবি আল মাহমুদ
    4. সিকানদার আবু জাফর

    সঠিক উত্তর: সুফিয়া কামাল

    ব্যাখ্যা: বেগম সুফিয়া কামাল (২০শে জুন ১৯১১ - ২০শে নভেম্বর ১৯৯৯) এর কাব্যগ্রন্থ গুরো হলো: সাঁঝের মায়া (১৯৩৮), মায়া কাজল (১৯৫১), মন ও জীবন (১৯৫৭), প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮), উদাত্ত পৃথিবী (১৯৬৪), দিওয়ান (১৯৬৬), অভিযাত্রিক (১৯৬৯), মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০), মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)।

  6. "মৃন্ময়ী" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

    1. দেনা-পাওনা
    2. পোস্টমাস্টার
    3. হৈমন্তী
    4. সমাপ্তি

    সঠিক উত্তর: সমাপ্তি

    ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্পের নায়িকা ‘মৃন্ময়ী’ এবং নায়ক ‘অপূর্বকৃষ্ণ’।

  7. মুষলধারে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?

    1. ব্যাতিহার কর্তা
    2. মুখ্য কর্তা
    3. প্রযোজক কর্তা
    4. প্রযোজ্য কর্তা

    সঠিক উত্তর: মুখ্য কর্তা

    ব্যাখ্যা: যে কর্তা নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে, সে মুখ্য কর্তা। যেমনঃ মুষলধারে বৃষ্টি পড়ছে।

  8. "নিমরাজি" শব্দে "নিম" কোন উপসর্গ?

    1. তৎসম উপসর্গ
    2. বিদেশি উপসর্গ
    3. তদ্ভব উপসর্গ
    4. বাংলা উপসর্গ

    সঠিক উত্তর: বিদেশি উপসর্গ

    ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ এর সংখ্যা ১০ টি। যেমন: না, নিম, ফি, বে, ব, দর, কার, বর, বদ, কম। তন্মধ্যে "নিম" একটি।

  9. উপসর্গের কাজ কি?

    1. শব্দের লক্ষণ দেখানো
    2. কোনটিই নয়
    3. নতুন শব্দ গঠন করা
    4. শব্দের বিরতি প্রদর্শন

    সঠিক উত্তর: নতুন শব্দ গঠন করা

    ব্যাখ্যা: ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে।

  10. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

    1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    2. ফোর্ট উইলিয়াম
    3. রজনীকান্ত
    4. চার্লস উইলকিন্স

    সঠিক উত্তর: চার্লস উইলকিন্স

    ব্যাখ্যা: বাংলা মুদ্রাক্ষরেরে জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। তিনি ১৭৭৮ সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন।

← আগের অধ্যায়পরের অধ্যায় →