Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

P 2024 G.B. — MCQ ও উত্তর

বিবিধ কুইজ (in1School) · । এই অধ্যায়ে মোট 13টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

    1. প্রিয়যোদ্ধা প্রিয়তম
    2. নেকড়ে অরণ্য
    3. বন্দী শিবির থেকে
    4. নিষিদ্ধ লোবান

    সঠিক উত্তর: বন্দী শিবির থেকে

    ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২)। এ কাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা: তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে।

  2. বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রনালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে?

    1. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
    2. পরিকল্পনা বিভাগ
    3. অর্থ বিভাগ
    4. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

    সঠিক উত্তর: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

    ব্যাখ্যা: বৈদেশিক অর্থায়ন (অনুদান, ঋণ, কারিগরি সহায়তা) কার্যক্রমকে তত্ত্বাবধান করার লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অংশ হিসেবে বহিঃসম্পদ বিভাগ স্থাপিত হয়। পরবর্তীতে বহিঃসম্পদ বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৯০ সালে বহিঃসম্পদ বিভাগকে 'অর্থনৈতিক সম্পর্ক বিভাগ' হিসেবে নামকরণ করা হয়।

  3. বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?

    1. ময়মনসিংহ
    2. বরিশাল
    3. ঢাকা
    4. সিলেট

    সঠিক উত্তর: ঢাকা

    ব্যাখ্যা: মোট সাক্ষরতার সর্বোচ্চ হার ঢাকা বিভাগে ৭৮.০৯% এবং সর্বনিম্ন হার ময়মনসিংহ বিভাগে ৬৭.০৯%।

  4. বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন?

    1. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়
    2. প্রতিরক্ষা মন্ত্রণালয়
    3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
    4. ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

    সঠিক উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়

  5. "মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি" গানের গীতিকার কে?

    1. নজরুল ইসলাম বাবু
    2. গোবিন্দ হালদার
    3. আপেল মাহমুদ
    4. আহমেদ ইমতিয়াজ বুলবুল

    সঠিক উত্তর: গোবিন্দ হালদার

    ব্যাখ্যা: গোবিন্দ হালদার ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি গীতিকার। তার রচিত প্রথম কবিতা ছিল ‘আর কতদিন’। তিনি প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান লিখেছেন।

  6. ECNEC এর বর্তমান সভাপতি কে?

    1. জনপ্রশাসন মন্ত্রী
    2. অর্থ মন্ত্রী
    3. প্রধানমন্ত্রী
    4. পরিকল্পনা মন্ত্রী

    সঠিক উত্তর: প্রধানমন্ত্রী

    ব্যাখ্যা: Executive Committee of the National Economic Council বা (একনেক) এর সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

  7. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?

    1. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
    2. বিচার ব্যবস্থা
    3. শাসনতান্ত্রিক কাঠামো
    4. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

    সঠিক উত্তর: বিচার ব্যবস্থা

    ব্যাখ্যা: ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে যে দাবিসমূহ ছিল তা হলো: ১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি ২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ৩। অর্থ ও মুদ্রা সংক্রান্ত ক্ষমতা ৪। রাজস্ব, কর, বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা ৫। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা ৬। আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা

  8. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা?

    1. শ্রীলঙ্কা
    2. পাকিস্তান
    3. ভারত
    4. বাংলাদেশ

    সঠিক উত্তর: বাংলাদেশ

    ব্যাখ্যা: Probe News Agency (PNA) হলো বাংলাদেশ ভিত্তিক গোপন সংবাদ সংস্থা। বাংলাদেশ থেকে পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সংবাদ পরিচালিত হয়।

  9. বাংলোদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে?

    1. ৪২
    2. ৩৯
    3. ৪০
    4. ৪১

    সঠিক উত্তর: ৪০

  10. 'কুসুম্বা' মসজিদ কোথায় অবস্থিত?

    1. ঢাকার লালবাগে
    2. নওগা জেলায়
    3. পুরনো ঢাকায়
    4. বাগেরহাট জেলায়

    সঠিক উত্তর: নওগা জেলায়

    ব্যাখ্যা: কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধুসর বর্ণের মসজিদটি অবস্থিত।

← আগের অধ্যায়পরের অধ্যায় →