সাধারণ বিজ্ঞান — MCQ ও উত্তর
সাধারণ বিজ্ঞান · । এই অধ্যায়ে মোট 4580টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
SMOG হচ্ছে--
- সিগারেটের ধোয়া
- কুয়াশা
- শিশির
- দূষিত বাতাস
সঠিক উত্তর: দূষিত বাতাস
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D
পরিবেশের কোন দূষনের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে ?
- পানি দূষন
- মাটি দূষন
- বায়ু দূষণ
- শব্দ দূষণ
সঠিক উত্তর: শব্দ দূষণ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D - দীর্ঘ সময় ধরে তীব্র শব্দের সংস্পর্শে থাকলে শরীরে স্ট্রেস হরমোনের (কর্টিসোল) ক্ষরণ বৃদ্ধি পায়।- কর্টিসোল রক্তনালী সংকুচিত করে এবং রক্তচাপ বাড়ায়।- শব্দ দূষণের ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।- দীর্ঘস্থায়ী শব্দ দূষণ হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।
এসিড বৃষ্টি হয় বাতাসে -
- কার্বন ডাই-অক্সাইডের আধিক্যে
- সালফার ডাই-অক্সাইডের আধিক্যে
- নাইট্রাস অক্সাইডের আধিক্যে
- ক ও খ উভয়ই
সঠিক উত্তর: সালফার ডাই-অক্সাইডের আধিক্যে
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B যখন বৃষ্টির পানির PH মান ৪ (চার) অথবা ৪ (চার) এর চেয়ে কম হয়, তখনই সেই বৃষ্টি কে অম্ল বৃষ্টি বা Acid rain বলে। PH হলো কোন তরলের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনত্বের পরিমান। এসিড বৃষ্টির কুফল: - খাওয়ার পানি দূষিত করে জলজ প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়। - মাটির PH মান পরিবর্তণ করে উর্বরতা নষ্ট করে। - মাটির PH সাধারনত ৭- ৮ থাকে। কিন্তু এসিড বৃষ্টির ফলে উহা হ্রাস পায় এবং মাটির রাসায়নিক সমতা নষ্ট হয়ে যায়। মাটিতে ইসড বৃষ্টি জমে যাওয়াকে ইংরেজীতে Wet Deposition বলে। - বিল্ডিং এবং ভাস্কর্য ক্ষয় প্রাপ্ত হয়। - বনভূমি ধ্বংস প্রাপ্ত হয়।- এসিড বৃষ্টি বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং নাইট্রাস অক্সাইড (NOx) এর আধিক্যের কারণে হয়।- H₂SO₄ এবং HNO₃ বৃষ্টির সাথে মিশে এসিড বৃষ্টি তৈরি করে। - এসিড বৃষ্টি পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এটি জল, মাটি, বনজ সম্পদ এবং ভবন-নির্মাণের উপকরণ ক্ষতিগ্রস্ত করে।
পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বড় কারণ-
- পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
- ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারন
- উৎপাদন খরচের আধিক্য
- পরিবেশ দূষন হ্রাস
সঠিক উত্তর: পরিবেশ দূষন হ্রাস
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D ইথিলিন থেকে পলিথিন পাওয়া যায়। ইথিলিন গ্যাসকে ১০০০-১২০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়। - ডাস্টবিনে ফেলা পলিথিন বৃষ্টির পানির সঙ্গে নালায় ঢুকে পড়ে, যে কারণে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পলিথিন পোড়ালে কার্বন মনো–অক্সাইড উৎপন্ন হয়ে বাতাস দূষিত করে। পলিথিনের জন্য সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পুরোনো পলিথিন পুড়িয়ে আবার পলিথিন তৈরি করা হচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়-
- ১ জানুয়ারি, ২০০২
- ১ আগস্ট, ২০০২
- ১ সেপ্টেম্বর, ২০০২
- ১ অক্টোবর, ২০০২
সঠিক উত্তর: ১ জানুয়ারি, ২০০২
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A
যে বিজ্ঞানে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে-
- প্যালিয়েন্টোলজি
- মরফোলজি
- ফাইটোজেনি
- ফসিওলজি
সঠিক উত্তর: প্যালিয়েন্টোলজি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ফসিওলজি ও প্যালিয়েন্টোলজি বিশুদ্ধ প্রাণীবিজ্ঞানের দুটি প্রধান শাখা যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে- প্যালিয়েন্টোলজি (Paleontology)। ফসিওলজি বা শারীরবৃত্ত এ শাখায় প্রাণীদেহের পুষ্টি, শ্বসন, ক্ষরণ, রেচন, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কার্যাবলী আলোচনা করা হয়।
ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ব্যবহার করা হয় ?
- পারদ
- পানি
- এলকোহল
- তেল
সঠিক উত্তর: পারদ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ব্যারো মিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের জন্য ব্যাবহার করা হয় । ক্রমশ ব্যারো মিটারে পারদের উচ্চতা বৃদ্ধি ভাল আবহাওয়ার ইঙ্গিত বহন করে। ইতালির নাগরিক ইভান জেলিসটাটরিসিল ১৬৪৩ সালে ব্যারো মিটার আবিস্কার করেন । - গ্রহ নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র সেক্সট্যান্ট, - ভুমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ এবং - গাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার।
বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
- ইনকিউবেটর
- অ্যাভোমিটার
- হাইগ্রোমিটার
- ব্যারোমিটার
সঠিক উত্তর: হাইগ্রোমিটার
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলা হয়। - হাইগ্রোমিটার এমন একটি যন্ত্র যা বাতাসের আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়।অন্যদিকে, অন্য বিকল্পগুলি হলো:- ইনকিউবেটর: এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে তাপমাত্রা, আর্দ্রতা এবং অন্যান্য শর্ত বজায় রাখার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে ডিম ফোটানো বা অণুজীবের কালচারের জন্য।- অ্যাভোমিটার: এটি একটি মাল্টিমিটার যা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মতো বৈদ্যুতিক পরিমাণ পরিমাপ করে।- ব্যারোমিটার: এটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়।
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে ?
- অক্সিজেন
- হিলিয়াম
- ওজোন
- নাইট্রোজেন
সঠিক উত্তর: ওজোন
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর (Ozone layer) সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (Ultraviolet rays) শোষণ করে। - এই অতিবেগুনি রশ্মি জীবজগতে ক্ষতিকর প্রভাব ফেলে — যেমন ত্বকের ক্যান্সার, চোখের ছানি, উদ্ভিদের ক্ষতি ইত্যাদি। কিন্তু ওজোন স্তর এই রশ্মিগুলো শোষণ করে জীবজগৎকে সুরক্ষা দেয়। - তাই সঠিক উত্তর: ওজোন।
প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
- ০.০৫ মিলিগ্রাম
- ০.৫ মিলিগ্রাম
- ০.১০ মিলিগ্রাম
- ১.০ মিলিগ্রাম
সঠিক উত্তর: ০.০৫ মিলিগ্রাম
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম। ০.০৫ মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে সে পানি পান করা ও রান্নার কাজে ব্যবহার করা যাবে না।