Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

মানসিক দক্ষতা — MCQ ও উত্তর

মানসিক দক্ষতা · । এই অধ্যায়ে মোট 2659টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. পরমানুর নিউক্লিয়াসে কি কি থাকে?

    1. নিউট্রন ও প্রোটন
    2. ইলেক্ট্রন ও প্রোটন
    3. নিউটন ও পজিটন
    4. ইলেকট্রোন ও পজিটন

    সঠিক উত্তর: নিউট্রন ও প্রোটন

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A -পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। -পরমাণুর মধ্যে মৌলিক কণিকা হিসেবে ইলেকট্রন ,প্রোটন ও নিউট্রন বিদ্যমান। -প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। -ইলেক্ট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।

  2. একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট। সংখ্যাটি কত?

    1. ৭৮০
    2. ৭৮২
    3. ৭৮৬
    4. ৭৯০

    সঠিক উত্তর: ৭৮৬

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C সংখ্যা টি ক হলে । ৭৪২+ক = ৮৩০-ক বা ,২ক=১৫৭২ বা,ক=৭৮৬

  3. ৯ দিয়ে বিভাজ্য ৩ অংক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অংক ৩, তৃতীয় অংক ৮ হলে মধ্যম অংকটি কত?

    1. ৬
    2. ৭
    3. ৮
    4. ৯

    সঠিক উত্তর: ৭

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B কোন সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য হতে হলে ঐ সংখ্যার অংক গুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হতে হবে। সুতরাং ৩+৭+৮=১৮ যা ৯ দ্বারা বিভাজ্য।

  4. কোন সংখ্যাটি বৃহত্তম?

    1. ০.৩
    2. ১ /৩
    3. √০.৩
    4. ২/৫

    সঠিক উত্তর: √০.৩

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C √.৩ = ০.৫৪৭৭ ১/৩=.৩৩৩৩৩ ২/৫ = .৪

  5. √০.০৪ এর মান কত?

    1. ০.২
    2. ০.০২
    3. ০.০০২
    4. ০.০০০২

    সঠিক উত্তর: ০.২

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A √০.০৪=০.২

  6. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?

    1. ২০৪৮
    2. ৫১২
    3. ১০২৪
    4. ৪৮

    সঠিক উত্তর: ১০২৪

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C যে সংখ্যাটি পুর্ণবর্গ সংখ্যা সেটির ভাজক সংখ্যা বিজোড় হয়। সংখ্যা গুলোর মধ্যে ১০২৪ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।√(১০২৪) = ৩২সুতরাং, ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে।

  7. ১ কে ১০০ বার ১ দিয়ে গুন করে গুণফলকে ১ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ১ বিয়োগ করে, বিয়োগফলকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

    1. ১
    2. ০
    3. ১/১০০
    4. ৯৯/১০০

    সঠিক উত্তর: ০

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B গুনফল = ১×১০০ টি ১ = ১ভাগফল = ১/১ = ১বিয়োগফল = ১ - ১ = ০আবার ভাগফল = ০/১০০ = ০যেহেতু , ১ কে ১০০ বার ১ সংখ্যা টি দ্বারা যত বারই গুণ করা হোক না কেন গুনফল ১ হবে ।

  8. ৩.০০০১০+৫×১০-৩=?

    1. ৩.০০৫১০
    2. ৩.০৫০১০
    3. ৩.০০০১৫
    4. ৩.০০০৬০

    সঠিক উত্তর: ৩.০০৫১০

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ৩.০০০১০ + ৫ × ১০-৩ = ৩.০০০১০ + ৫/১০০০ = ৩.০০০১০ + .০০৫ = ৩.০০০১০ + .০০৫০০ = ৩.০০৫১০

  9. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?

    1. ০.০০৯৯
    2. ০.১০০
    3. ৯/১০০
    4. ৯/১০০০

    সঠিক উত্তর: ০.১০০

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B 0.0099 = 0.00990.100 = 0.1009/100 = 0.099/1000 = 0.009

  10. ৫ + ১১ + ১৯ + ২৯ + .................. পরের সংখ্যাটি কত?

    1. ৩৫
    2. ৩৭
    3. ৩৯
    4. ৪১

    সঠিক উত্তর: ৪১

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D ১ম টি = ৫ ২য় টি = ৫+৬ =১১ ৩য় টি = ১১+৮ =১৯ ৪র্থ টি = ১৯+১০=২৯ ৫ম টি =২৯+১২= ৪১