নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন — MCQ ও উত্তর
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন · । এই অধ্যায়ে মোট 1473টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
- সততা ও নিষ্ঠা
- কর্তব্যপরায়ণতা
- মায়া ও মমতা
- উদারতা
সঠিক উত্তর: সততা ও নিষ্ঠা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A নৈতিক শক্তি হলো মানুষের ভেতরের সেই মানসিক বল, যা তাকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে । এই নৈতিক শক্তির প্রধান দুটি উপাদান হলো সততা ও নিষ্ঠা । - সততা: মানুষকে প্রলোভন ও অন্যায় থেকে দূরে রেখে চরিত্রকে খাঁটি ও সত্যবাদী রাখে । - নিষ্ঠা: যেকোনো ভালো বা ন্যায়সঙ্গত কাজকে একাগ্রতার সাথে পালন করতে অনুপ্রাণিত করে । এই দুটি গুণ মানুষের ভেতরে নৈতিক আদর্শ বজায় রাখে এবং ন্যায়নিষ্ঠ জীবন গড়তে সহায়তা করে । সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
- সত্য ও ন্যায়
- স্বার্থকতা
- শঠতা
- অসহিঞ্ষুতা
সঠিক উত্তর: সত্য ও ন্যায়
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A যে মূল্যবোধ সময় বা সমাজ ভেদে পরিবর্তিত হয় না এবং সর্বকালে সর্বজনীন বলে বিবেচিত হয়, তাকে চিরন্তন মূল্যবোধ বলে। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো: - সত্য ও ন্যায় হলো সার্বজনীন ও স্থায়ী নৈতিক মানদণ্ড। - এটি সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে সাহায্য করে। অন্যদিকে, শঠতা ও অসহিষ্ণুতা হলো সামাজিক অবক্ষয় ও অন্যায়ের প্রতীক। তাই মানবকল্যাণে সত্য ও ন্যায়-কে চিরন্তন মূল্যবোধ হিসেবে গণ্য করা হয়। সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীল মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
- দায়িত্বশীলতা
- নৈতিকতা
- দক্ষতা
- সরলতা
সঠিক উত্তর: নৈতিকতা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B ⇒ সঠিক উত্তর: B) নৈতিকতা• একজন যোগ্য প্রশাসক বা ব্যবস্থাপককে প্রতিষ্ঠান বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এবং বিশাল কর্মীবাহিনী পরিচালনা করতে হয়, তাই তার মাঝে দক্ষতা, দায়িত্বশীলতা, সততা ইত্যাদি অনেকগুলো গুণের সমাহার থাকা প্রয়োজন।• তবে এই সকল গুণের মধ্যে 'নৈতিকতা' (Morality বা Ethics)-কে সবচেয়ে শ্রেষ্ঠ ও অত্যাবশ্যকীয় মৌলিক গুণ হিসেবে বিবেচনা করা হয়।• এর প্রধান কারণ হলো, একজন মানুষের যদি অনেক 'দক্ষতা' বা মেধা থাকে কিন্তু ভেতরে 'নৈতিকতা' না থাকে, তবে তিনি যেকোনো সময় তার ক্ষমতা ও মেধার অপব্যবহার করতে পারেন (যেমন- দুর্নীতি, স্বজনপ্রীতি, বা তহবিল তছরুপ)।→ উদাহরণস্বরূপ: একজন অত্যন্ত 'দক্ষ' প্রশাসক যদি অনৈতিক হন, তবে তিনি খুব সুকৌশলে রাষ্ট্রের বা প্রতিষ্ঠানের ক্ষতি করে নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে পারেন। তখন তার দক্ষতা সমাজের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়।• অন্যদিকে, 'দায়িত্বশীলতা' অত্যন্ত জরুরি একটি গুণ হলেও, একজন মানুষের নৈতিক ভিত্তি মজবুত না হলে তিনি কখনোই সত্যিকার অর্থে দায়িত্বশীল হতে পারেন না।• নৈতিকতা হলো মানুষের ভেতরের সেই শক্তিশালী বিবেকবোধ, যা তাকে ভালো-মন্দের পার্থক্য বুঝতে, লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে এবং সবসময় সঠিক ও ন্যায়ের পথে থেকে কাজ করতে সাহায্য করে।• তাই দক্ষতা, দায়িত্বশীলতা বা সরলতা যতোই গুরুত্বপূর্ণ হোক না কেন, নৈতিকতা ছাড়া এগুলোর কোনো সঠিক সুফল সমাজ বা প্রতিষ্ঠান পায় না। এ কারণেই সুশাসন ও জনপ্রশাসনে 'নৈতিকতা'কে একজন প্রশাসকের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ গুণ বলা হয়।
কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
- পুরষ্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
- আইনের শাসন
- সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
- অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
সঠিক উত্তর: সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C ন্যায়পরায়ণতা হলো এমন নৈতিক মানদণ্ড যা নীতি ও সমতার ওপর প্রতিষ্ঠিত । এর মূলনীতিগুলোর মধ্যে রয়েছে: - পুরস্কার ও শাস্তির সমতা: কাজের ভিত্তিতে নিরপেক্ষ বিচার । - আইনের শাসন: সকলের জন্য আইনের সমান আশ্রয় নিশ্চিত করা । - সুযোগের সমতা: সমান অধিকার প্রদান করা । অন্যদিকে, উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ একটি প্রশাসনিক দক্ষতার বিষয় হলেও এটি ন্যায়পরায়ণতার মৌলিক নৈতিক মূলনীতি নয় । সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে?
- প্রধান শিক্ষক
- বই
- শুভানুধ্যায়ী
- ছাত্র
সঠিক উত্তর: বই
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B একজন শিক্ষকের জ্ঞানের মূল উৎস হলো বই। একজন শিক্ষককে সবসময় নির্ভুল ও আধুনিক তথ্য জানতে নিয়মিত অধ্যায়ন করতে হয়। বই থেকে শিক্ষক যেভাবে উপকৃত হন: - জ্ঞান অর্জন: নতুন বিষয় ও তাত্ত্বিক জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই। - পেশাগত উৎকর্ষ: সঠিক তথ্য ও শিখন কৌশল অর্জনে বই সবচেয়ে নির্ভরযোগ্য। যদিও শিক্ষক পরিবেশ বা ছাত্রদের থেকেও শেখেন, তবে জ্ঞানের গভীরতা বাড়াতে তিনি সবচেয়ে বেশি শিখতে পারেন বই থেকে। সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
উন্নত প্রথায় শিক্ষা দেয় বলতে কি বোঝায়?
- শিক্ষা গ্রহণে সাহায্য
- ছাত্রদের তৈরি ও পাসে সাহায্য
- ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
- পাঠ্য বইয়ে যা আছে সে সম্পর্কে বলা
সঠিক উত্তর: শিক্ষা গ্রহণে সাহায্য
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A উন্নত বা আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল মুখস্থ করানো বা পরীক্ষায় পাস করানো নয়, বরং নিজে নিজে শিখতে উৎসাহিত করা। এতে শিক্ষক সরাসরি সবকিছু বলে দেওয়ার বদলে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিক্ষা গ্রহণে সাহায্য করেন।- উন্নত প্রথায় শিক্ষক একজন সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করেন।- এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও বিষয় বোঝার ক্ষমতা বৃদ্ধি করে।- কেবল পরীক্ষা কেন্দ্রিক না হয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রকৃত জ্ঞান অর্জনকে প্রাধান্য দেওয়া হয়।সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-
- নৈতিক শক্তি
- নৈতিক বিধি
- নৈতিক আদর্শ
- সবগুলোই
সঠিক উত্তর: নৈতিক আদর্শ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C নৈতিকভাবে বলা হয় মানবজীবনের--নৈতিক আদর্শ
Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?
- ম্যাকিয়াভেলি
- হবস
- লক
- রাসেল
সঠিক উত্তর: রাসেল
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D • 'Power: A New Social Analysis' গ্রন্থটির রচয়িতা হলেন বিখ্যাত ব্রিটিশ দার্শনিক, গণিতজ্ঞ এবং নোবেলবিজয়ী লেখক বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell)।• ১৯৩৮ সালে প্রকাশিত এই বইটিতে তিনি ক্ষমতা বা 'Power'-কে সামাজিক বিজ্ঞানের সবচেয়ে মৌলিক উপাদান হিসেবে আখ্যায়িত করেছেন।• তার মতে, পদার্থবিজ্ঞানে যেমন 'শক্তি' (Energy) হলো মৌলিক বিষয়, তেমনি সমাজবিজ্ঞানে 'ক্ষমতা' (Power) হলো মূল চালিকাশক্তি।• তিনি এই গ্রন্থে বিশ্লেষণ করেছেন কীভাবে মানুষের ক্ষমতার লিপ্সা সমাজ, রাজনীতি এবং অর্থনীতিকে নিয়ন্ত্রিত করে এবং কীভাবে এই ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করা যায়।
নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়-
- মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
- বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
- দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম মানদন্ড বা আচরণবিধি
- উপরের তিনটিই সঠিক
সঠিক উত্তর: উপরের তিনটিই সঠিক
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়-- ∎মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে। ∎বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি। ∎দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম মানদন্ড বা আচরণবিধি ইত্যাদি
'সুবর্ণ মধ্যক' হলো -
- গানিতিক মধ্যমান
- দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
- সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
- একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
সঠিক উত্তর: দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B - গোল্ডেন মিন ( Golden Mean ) বা সুবর্ণ মধ্যক একটি দার্শনিক পরিশব্দ, যার মাধ্যমে গ্রিক দার্শনিক এরিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বুঝিয়েছেন ।- যেমন- একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো গোল্ডেন মিন ।