Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা ভাষা — MCQ ও উত্তর

বাংলা ভাষা · । এই অধ্যায়ে মোট 7816টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. সিডর( SIDR) শব্দটি কোন ভাষা থেকে আগত?

    1. সিংহলি
    2. তামিল
    3. মালয়
    4. হিন্দি

    সঠিক উত্তর: সিংহলি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A 'সিডর' (Sidr) শব্দটি একটি সিংহলি শব্দ।শব্দের অর্থ: সিংহলি ভাষায় 'সিডর' শব্দের অর্থ হলো চোখ।ভাষার পরিচয়: সিংহলি হলো মূলত একটি ইন্দো-আর্য ভাষা। শ্রীলঙ্কার সিংহলি জাতির লোকজন প্রধানত এই ভাষায় কথা বলে। তামিল ভাষার পাশাপাশি এটি শ্রীলঙ্কার একটি সহ-দাপ্তরিক ভাষা।২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট এবং বাংলাদেশে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল এই সিংহলি শব্দটি থেকেই।

  2. সম্ভাষণসূচক শব্দে এ -কারের পর কোনটি বসে?

    1. ষ
    2. স
    3. শ
    4. একটিও না

    সঠিক উত্তর: ষ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - তৎসম শব্দের বানানে 'ষ' এর সঠিক ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান।- খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'য' হয় না।- যেমন: দেশি, জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।- সম্ভাষণসূচক শব্দে এ -কারের পর মূর্ধন্য -ষ হয় । যেমন -কল্যাণীয়েষু , প্রিয়বরেষু

  3. স্বভাবতই মূর্ধন্য-ণ হয় কোন শব্দে?

    1. ব্রাহ্মণ
    2. কৃপণ
    3. লণ্ঠন
    4. বিপণি

    সঠিক উত্তর: বিপণি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D - ণ-ত্ব বিধি অনুসারে, ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়। - যেমন: প্রবণ, কৃপণ, হরিণ, গৃহিণী, ব্রাহ্মণ ইত্যাদি। - অপরদিকে, নিক্বণ, বিপণি, কল্যাণ প্রভৃতি শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।- ণ-ত্ব বিধান অনুসারে, ট-বর্গীয় (ট, ঠ, ড, ঢ) ধ্বনির আগে দন্ত্য-ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে, সব সময় তা দন্ত্য-ন না হয়ে মূর্ধন্য-ণ হয়।- যেমন: ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড, কণ্টক, দণ্ড ইত্যাদি।

  4. কোনটি শুদ্ধ বানান?

    1. ঘূর্ণ্যমান
    2. ঘূর্ণায়মান
    3. ঘুর্ণায়মান
    4. ঘুর্নায়মান

    সঠিক উত্তর: ঘূর্ণায়মান

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B - সঠিক বানান- ঘূর্ণায়মান (বিশেষণ পদ) - অর্থ- ঘুরানো হইতেছে এমন।

  5. কোনটি শুদ্ধ বানান?

    1. সদ্যজাত
    2. সদ্দোজাত
    3. সদ্যোজাত
    4. সদ্ব্যজাত

    সঠিক উত্তর: সদ্যোজাত

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - সদ্যোজাত শব্দটি বিসর্গ সন্ধির নিয়মে গঠিত।- অ-কারের পর স্থিত বিসর্গ (সদ্যঃ)-এর পর বর্গের তৃতীয় ধ্বনি (জ) থাকায় বিসর্গ ও অ-কার মিলে ও-কার (ো) হয়েছে।• উদাহরণ- সদ্যঃ + জাত = সদ্যোজাত।• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ- সদ্যজাত: ও-কার (ো) না থাকায় সন্ধির নিয়ম অনুযায়ী এটি ভুল।- সদ্দোজাত: মূল শব্দ 'সদ্যঃ', 'সদ্দ' নয়।- সদ্ব্যজাত: এটি বানানগতভাবে সম্পূর্ণ অর্থহীন ও ভুল।

  6. কোনটি শুদ্ধ বানান?

    1. অভ্যন্তরীণ
    2. অভ্যন্তরিণ
    3. আভ্যন্তরীণ
    4. অভ্যন্তরীন

    সঠিক উত্তর: অভ্যন্তরীণ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী সঠিক বানান হলো অভ্যন্তরীণ।- 'অভ্যন্তর' শব্দের সাথে 'ঈন' প্রত্যয় যুক্ত হয়ে 'অভ্যন্তরীণ' শব্দটি গঠিত হয়েছে (অভ্যন্তর + ঈন = অভ্যন্তরীণ)। ণত্ব বিধান অনুযায়ী র-এর পরে দীর্ঘ-ঈ কার ও মূর্ধন্য-ণ (ণ) বসেছে।• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ- অভ্যন্তরিণ: দীর্ঘ-ঈ কারের পরিবর্তে হ্রস্ব-ই কার ব্যবহার করায় বানানটি ভুল।- আভ্যন্তরীণ: 'অভ্যন্তর' শব্দের শুরুতে 'অ' থাকে, 'আ' নয়। তাই এটি অশুদ্ধ।- অভ্যন্তরীন: এখানে দন্ত্য-ন (ন) ব্যবহার করায় বানানটি ভুল, কারণ র-এর পর ণত্ব বিধান অনুযায়ী ণ হবে।

  7. কোনটি শুদ্ধ বানান?

    1. বাল্মীকি
    2. বাল্মীকী
    3. বাল্মিকি
    4. বাল্মিকী

    সঠিক উত্তর: বাল্মীকি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান:- আনুষঙ্গিক,- দেদীপ্যমান,- অন্তঃসার,- বয়ঃসন্ধি,- মনঃক্ষুণ্ণ,- সমীচীন,- সূচ্যগ্ৰ- স্বায়ত্তশাসন- ত্রিভুজ- প্রোজ্জ্বল- মনীষী,- শুশ্রূষা,- মুমূর্ষু,- মূর্ধন্য,- অতিথি,- নিরীক্ষণ,- বাল্মীকি,- কৃষিজীবী,- গোধূলি।

  8. কোন বানানটি শুদ্ধ?>

    1. মরিচীকা
    2. মরীচিকা
    3. মরিচিকা
    4. মরীচীকা

    সঠিক উত্তর: মরীচিকা

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর অনুসারে শুশ্রূষা বানানটি শুদ্ধ।আরও কিছু শুদ্ধ বানানঃ• বিকিরণ,• মুমূর্ষু,• কৃষিজীবী,• মরীচিকা,• দধীচি,• মন্ত্রিপরিষদ,• শিরশ্ছেদ,• ভবিষ্যৎবাণী,• অধ্যবসায়,• মনোরঞ্জন,• নিপীড়িত।

  9. কোন শব্দটি শুদ্ধ?

    1. মনমুগ্ধকর
    2. মনোমুগ্ধকর
    3. মনঃমুগ্ধকর
    4. মনোঃমুগ্ধকর

    সঠিক উত্তর: মনোমুগ্ধকর

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B - বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী, অ-কারের পর স্থিত বিসর্গ (ঃ)-এর পর বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ধ্বনি অথবা য, র, ল, ব, হ থাকলে, পূর্ববর্তী অ-কার ও বিসর্গ মিলে ও-কার (ো) হয়।- এখানে 'মনঃ' শব্দটির সাথে 'মুগ্ধকর' শব্দটি যুক্ত হয়েছে। 'ম' বর্গের পঞ্চম ধ্বনি। তাই সন্ধির ফলে মনঃ > মনো হয়েছে।• উদাহরণ: মনঃ + মুগ্ধকর = মনোমুগ্ধকর। মনঃ + রম = মনোরম।• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ- মনমুগ্ধকর, মনঃমুগ্ধকর: সন্ধির নিয়ম সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় এগুলো অশুদ্ধ।- মনোঃমুগ্ধকর: ও-কার ও বিসর্গ একসাথে ব্যবহার করায় এটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ।

  10. কোনটি সঠিক শব্দ?

    1. আপদমস্তক
    2. আপাদমস্তক
    3. আপদমস্ত
    4. অপাদমস্তক

    সঠিক উত্তর: আপাদমস্তক

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B - 'আপাদমস্তক' একটি অব্যয়ীভাব সমাস-নিষ্পন্ন শব্দ।- এর অর্থ পা থেকে মাথা পর্যন্ত বা পা হতে মস্তক অবধি। এখানে 'আ' উপসর্গটি 'পর্যন্ত' অর্থে ব্যবহৃত হয়েছে।• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ- আপদমস্তক: বানানটি অশুদ্ধ। 'পদ' এর পরিবর্তে 'পাদ' (পা) হবে।- আপদমস্ত: এটি সম্পূর্ণ অর্থহীন ও ভুল বানান।- অপাদমস্তক: 'অ' উপসর্গ দিয়ে গঠিত নয়, সঠিক উপসর্গ 'আ' হবে।