বাংলা ২য় পত্র · ১০-শব্দার্থ — MCQ ও উত্তর
৮ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 239টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
‘এই ব্যাপারে অনেক কথা হয়েছে’বাক্যে ‘কথা’ কী অর্থ প্রকাশ করেছে?
- উক্তি
- তর্ক
- প্রতিশ্রুতি
- প্রস্তাব
সঠিক উত্তর: তর্ক
‘দুকান কাটা লোক আর দেখিনি।’ বাক্যে ‘কান’ কোন অর্থ প্রকাশক?
- নির্লজ্জ
- প্রকাশ
- কর্ণগোচর
- মনোযোগ
সঠিক উত্তর: নির্লজ্জ
‘ছোবল’ বোঝাতে কোন বাক্যে ‘কাটা’ শব্দের প্রয়োগ রয়েছে?
- কাটা ঘায়ে নুন
- পোকায় কাটা বই
- পরের গাঁটকাটা
- সাপে কাটা লোক
সঠিক উত্তর: সাপে কাটা লোক
‘চুরি’ বোঝাতে কোন বাক্যে ‘কাটা’ শব্দের প্রয়োগ রয়েছে?
- কাটা ঘায়ে নুন
- পোকায় কাটা বই
- পরের গাঁটকাটা
- সাপে কাটা লোক
সঠিক উত্তর: পরের গাঁটকাটা
‘ছন্দপতন’ বোঝাতে কোন বাক্যে ‘কাটা’ শব্দের প্রয়োগ রয়েছে?
- কাটা ঘায়ে নুন
- পোকায় কাটা বই
- পরের গাঁটকাটা
- তালকাটা গান
সঠিক উত্তর: তালকাটা গান
‘মাথা খাও এখন যেও না।’ বাক্যে ‘খাওয়া’ কোন অর্থ প্রকাশক?
- ভোজন
- ঘুষ
- বাধা
- দিব্যি
সঠিক উত্তর: দিব্যি
‘আমার খাওয়া হয়েছে।’ বাক্যে ‘খাওয়া’ কোন অর্থ প্রকাশক?
- ভোজন
- ঘুষ
- বাধা
- সমস্যা
সঠিক উত্তর: ভোজন
‘ধাক্কা খাওয়া ভালো লক্ষণ নয়।’ বাক্যে ‘খাওয়া’ কী অর্থ প্রকাশক?
- ভোজন
- ঘুষ
- বাধা
- দিব্যি
সঠিক উত্তর: বাধা
‘টাকা খাওয়া অফিসার’বাক্যে ‘খাওয়া’ কোন অর্থ প্রকাশক?
- প্রতারণা
- ঘুষ
- বাধা
- সুবিধা
সঠিক উত্তর: ঘুষ
‘ধমক খাওয়া’ বাক্যে ‘খাওয়া’ কোন অর্থ প্রকাশক?
- ভোজন
- ঘুষ
- তিরস্কার
- দিব্যি
সঠিক উত্তর: তিরস্কার