বাংলা ২য় পত্র · ৭-বিরামচিহ্ন — MCQ ও উত্তর
৮ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 46টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
বিরামচিহ্নের কাজ কী?
- শব্দের অর্থ সুস্পষ্ট করা
- বাক্যের অর্থ সুস্পষ্ট করা
- পদের অর্থ সুস্পষ্ট করা
- ভাষার অর্থ সুস্পষ্ট করা
সঠিক উত্তর: বাক্যের অর্থ সুস্পষ্ট করা
বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে কোন বিরামচিহ্ন বসে?
- কমা
- দাঁড়ি
- সেমিকোলন
- ড্যাস
সঠিক উত্তর: দাঁড়ি
কোনো কিছু জানার আগ্রহ ব্যক্ত করলে বাক্যের শেষে কোনটি বসে?
- কোলন
- দাঁড়ি
- জিজ্ঞাসাচিহ্ন
- কমা
সঠিক উত্তর: জিজ্ঞাসাচিহ্ন
বক্তার মনের আবেগ প্রকাশ করতে কোনটি বসে?
- বিস্ময়চিহ্ন
- কোলন
- হাইফেন
- ড্যাস
সঠিক উত্তর: বিস্ময়চিহ্ন
বাক্যে অল্প বিরতিতে কোনটি বসে?
- ঊর্ধ্বকমা
- কোলন
- ড্যাস
- কমা
সঠিক উত্তর: কমা
বাক্যে সম্বোধনের পর কোনটি বসে?
- ঊর্ধ্বকমা
- কোলন
- ড্যাস
- কমা
সঠিক উত্তর: কমা
একই পদের একধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কী বসে?
- ঊর্ধ্বকমা
- কোলন
- ড্যাস
- কমা
সঠিক উত্তর: কমা
আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে কী বসে?
- দাঁড়ি
- বিস্ময়চিহ্ন
- কমা
- হাইফেন
সঠিক উত্তর: বিস্ময়চিহ্ন
একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কী বসে?
- দাঁড়ি
- বিস্ময়চিহ্ন
- কমা
- হাইফেন
সঠিক উত্তর: কমা
বাক্যের উদ্ধরণ চিহ্নের আগে কী বসে?
- দাঁড়ি
- বিস্ময়চিহ্ন
- কমা
- হাইফেন
সঠিক উত্তর: কমা