বাংলা ২য় পত্র · ৫-শব্দগঠন — MCQ ও উত্তর
৮ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 73টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
জোড় শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটিতে?
- ঢাকঢোল
- কানাকানি
- বেচা-কেনা
- মারধর
সঠিক উত্তর: মারধর
‘আত্মীয়-স্বজন’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়?
- সমার্থক শব্দযোগে
- বিপরীত শব্দযোগে
- জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
- একই শব্দ দুবার ব্যবহার করে
সঠিক উত্তর: সমার্থক শব্দযোগে
অনুকার ধ্বনি যোগ করে গঠিত শব্দ
- হতাশা
- শনশন
- মিষ্টি
- শুভেচ্ছা
সঠিক উত্তর: শনশন
प्रत्यয় যোগ করে গঠিত শব্দ কোনটি?
- অচেনা
- সময়
- মিঠাই
- শুভেচ্ছা
সঠিক উত্তর: মিঠাই
“কথায় কথায় তোমার কথা এলো” দ্বিরুক্তিটি কীভাবে গঠিত?
- একই শব্দ দুইবার ব্যবহার করে
- সমার্থক শব্দ যোগে
- জোড় শব্দের পর অংশ পরিবর্তন
- বিপরিত শব্দ যোগে
সঠিক উত্তর: একই শব্দ দুইবার ব্যবহার করে
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দকে কী বলে?
- অনুকার শব্দ
- ধ্বন্যাত্মক শব্দ
- শব্দদ্বৈত
- অনুসর্গ শব্দ
সঠিক উত্তর: ধ্বন্যাত্মক শব্দ
অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকৃতি কোনটি?
- গুনগুন
- ছম ছম
- ঘচঘচ
- মিউ মিউ
সঠিক উত্তর: ছম ছম
‘গুড়গুড়’ কিসের ধ্বনির অনুকৃতি?
- মানুষের
- জীবজন্তুর
- অনুভূতিজাত কাল্পনিক
- বস্তুর
সঠিক উত্তর: বস্তুর
জীবজন্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
- খক খক
- ছম ছম
- কল কল
- মিউ মিউ
সঠিক উত্তর: মিউ মিউ
‘চোঁ চোঁ’ কিসের ধ্বনির অনুকৃতি?
- মানুষের
- জীবজন্তুর
- অনুভূতিজাত কাল্পনিক
- বস্তুর
সঠিক উত্তর: অনুভূতিজাত কাল্পনিক