বাংলা ২য় পত্র · ৩-সন্ধি — MCQ ও উত্তর
৮ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 51টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
কিসের মিলনে সন্ধি সৃষ্টি হয়?
- পদের
- শব্দের
- ধ্বনির
- বর্ণের
সঠিক উত্তর: ধ্বনির
সন্ধিতে ধ্বনির কত ধরনের মিলন হয়?
- ৩ ধরনের
- ৪ ধরনের
- ৫ ধরনের
- ৬ ধরনের
সঠিক উত্তর: ৪ ধরনের
সন্ধির কাজ কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
সঠিক উত্তর: ৪টি
সন্ধির ফলে কোনটি ঘটে?
- বাক্য সৃষ্টি
- ছন্দ সৃষ্টি
- অলংকার সৃষ্টি
- শব্দের সৃষ্টি
সঠিক উত্তর: শব্দের সৃষ্টি
‘মিথ্যুক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- মিথ্যা+উক
- মিথ্যা+নক
- মিথ্যা+অক
- মিথ্যু+উক
সঠিক উত্তর: মিথ্যা+উক
সন্ধির ফলে কী সহজ হয়?
- ভাষা
- শব্দ
- বাক্য
- উচ্চারণ
সঠিক উত্তর: উচ্চারণ
সন্ধিতে আ+আ = কী হয়?
- অ
- আ
- ই
- উ
সঠিক উত্তর: আ
সন্ধির কাজ কোনটি?
- ভাষা সংক্ষিপ্ত করা
- বাক্য গঠন
- পদের বিন্যাস
- ধ্বনি পরিবর্তন
সঠিক উত্তর: ভাষা সংক্ষিপ্ত করা
‘পবিত্র’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- পো+ইত্র
- পরি+ইত্র
- পো+ঈত্র
- পবী+ইত্র
সঠিক উত্তর: পো+ইত্র
সন্ধির ফলে কী ভালো লাগে?
- পড়তে
- বলতে
- করতে
- শুনতে
সঠিক উত্তর: শুনতে