Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা ২য় পত্র · ১-ভাষা — MCQ ও উত্তর

৮ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 65টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. ভাষার প্রাণ কী?

    1. অঙ্গভঙ্গি
    2. অর্থপূর্ণ ইঙ্গিত
    3. অর্থপূর্ণ ধ্বনি
    4. অর্থপূর্ণ ছবি

    সঠিক উত্তর: অর্থপূর্ণ ধ্বনি

  2. স্থান, কাল ও সমাজভেদে ভাষার কী দেখা যায়?

    1. প্রকৃত রূপ
    2. রূপভেদ
    3. আসলরূপ
    4. বলিষ্ঠ রূপ

    সঠিক উত্তর: রূপভেদ

  3. মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে কী সৃষ্টি হয়?

    1. ভাবের
    2. চিত্রের
    3. যোগাযোগের
    4. ধ্বনির

    সঠিক উত্তর: ধ্বনির

  4. বাগ্যন্ত্রের সহযোগী নয় কোনটি?

    1. দন্ত
    2. কর্ণ
    3. ওষ্ঠ
    4. জিহ্বা

    সঠিক উত্তর: কর্ণ

  5. প্রকৃত ভাষা সৃষ্টি হতে হলে কিসের ধারাবাহিকতা থাকতে হবে?

    1. শব্দের
    2. বর্ণের
    3. অক্ষরের
    4. অর্থের

    সঠিক উত্তর: অর্থের

  6. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী সৃষ্টি হয়?

    1. শব্দ
    2. বাক্য
    3. পদ
    4. ভাষা

    সঠিক উত্তর: শব্দ

  7. বাগ্যন্ত্রের সহযোগী কোনটি?

    1. গলনালি
    2. হাত
    3. কান
    4. মাথা

    সঠিক উত্তর: গলনালি

  8. মানুষের মনের মধ্যে সবসময় কিসের আনাগোনা চলে?

    1. শিক্ষা ও জ্ঞানের
    2. কল্পনা ও স্বপ্নের
    3. বুদ্ধি বা ভাবের
    4. আশা ও নিরাশার

    সঠিক উত্তর: বুদ্ধি বা ভাবের

  9. মানুষের বুদ্ধি বা ভাবকে কিসের সাহায্যে ব্যাপক পরিসরে প্রকাশ করা যায়?

    1. ইশারার
    2. অঙ্গভঙ্গির
    3. ছবি ও নাচের
    4. মুখের ধ্বনির

    সঠিক উত্তর: মুখের ধ্বনির

  10. মানুষ একের পর এক কী দিয়ে বাক্য তৈরি করে?

    1. অর্থবোধক শব্দ
    2. অর্থবোধক ধ্বনি
    3. উন্নত শব্দ
    4. নির্বাচিত অক্ষর

    সঠিক উত্তর: অর্থবোধক শব্দ

← আগের অধ্যায়পরের অধ্যায় →