ICT · কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি — MCQ ও উত্তর
৭ম শ্রেণি · ICT। এই অধ্যায়ে মোট 253টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
আজকের সবচেয়ে আধুনিক যন্ত্রটি সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
- গতকাল পর্যন্ত পুরনো ছিল
- আগামীকাল পুরনো হয়ে যাবে
- আগামীকাল বেশি ব্যবহৃত হবে
- আগামীকাল অত্যাধুনিক হয়ে যাবে
সঠিক উত্তর: আগামীকাল পুরনো হয়ে যাবে
আধুনিক যন্ত্রগুলোতে এখন কীভাবে ইনপুট দেওয়া সম্ভব?
- বাটন চেপে
- স্টিক দিয়ে
- চোখের ইশারায়
- কথা বলে
সঠিক উত্তর: কথা বলে
কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান বাহন কোনটি?
- কী-বোর্ড
- মাউস
- র্যাম
- মাইক্রোফোন
সঠিক উত্তর: কী-বোর্ড
যন্ত্র দিয়ে কোনো কাজ করাতে চাইলে কী করতে হয়?
- যন্ত্রগুলোকে আধুনিক করতে হয়
- যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়
- যন্ত্রগুলোকে সব সময় পরিষ্কার রাখতে হয়
- যন্ত্রগুলোকে নেটওয়ার্কভুক্ত করতে হয়
সঠিক উত্তর: যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়
আধুনিক কী-বোর্ডের ধারণা কোন যন্ত্র থেকে এসেছে?
- রেডিও
- টেলিভিশন
- টেলিফোন
- টাইপ রাইটার
সঠিক উত্তর: টাইপ রাইটার
কী-বোর্ডে কিছু অতিরিক্ত কী থাকে। এগুলো কখন ব্যবহার করা হয়?
- সাধারণ কাজের ক্ষেত্রে
- নির্দেশনা দানের ক্ষেত্রে
- বিশেষ কাজের ক্ষেত্রে
- টাইপ করার ক্ষেত্রে
সঠিক উত্তর: বিশেষ কাজের ক্ষেত্রে
মাউসকে অনেকে কী বলে?
- আউটপুট ডিভাইস
- পয়েন্টিং ডিভাইস
- স্টোরেজ ডিভাইস
- ইলেকট্রনিক ডিভাইস
সঠিক উত্তর: পয়েন্টিং ডিভাইস
রিপন কোন ডিভাইসের বাটনে ক্লিক করে কম্পিউটারে নির্দেশ প্রদান করতে পারবে?
- কী-বোর্ড
- মাইক্রোফোন
- মাউস
- ওয়েব ক্যাম
সঠিক উত্তর: মাউস
কথা বা গান কম্পিউটারে প্রবেশ করাতে মিতু কোন ডিভাইসটি ব্যবহার করবে?
- কী-বোর্ড
- মাইক্রোফোন
- মাউস
- ওএমআর
সঠিক উত্তর: মাইক্রোফোন
ল্যাপটপে কী দিয়ে মাউসের কাজ সম্পাদন করা যায়?
- কী-বোর্ড
- ওয়েব ক্যামেরা
- মাইক্রোফোন
- টাচপ্যাড
সঠিক উত্তর: টাচপ্যাড