বাংলা ২য় পত্র · ১০-শব্দার্থ — MCQ ও উত্তর
৭ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 76টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
নিচের কোন বাক্যে ‘কাঁচা’ অর্থ অপক্ব?
- কাঁচা হাতের লেখা
- রং একেবারেই কাঁচা
- আমগুলো এখনো কাঁচা
- কাঁচা ঘরবাড়ী
সঠিক উত্তর: আমগুলো এখনো কাঁচা
নিচের কোন বাক্যে ‘হাত’ শব্দটি ভিক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে?
- হাত পাতা ঘৃণার কাজ
- জামাটি হাতবদল হয়েছে
- লোকের ওপর হাত আছে
- মাঝির হাত পাকা
সঠিক উত্তর: হাত পাতা ঘৃণার কাজ
“অর্থ অনর্থের মূল”-এখানে ‘অর্থ’ কী অর্থ প্রকাশ করছে?
- টাকাকড়ি
- উদ্দেশ্য
- অর্থকরী
- অর্থ উপার্জন
সঠিক উত্তর: টাকাকড়ি
“জ্ঞানী-গুণীর কথা মেনে চলা উচিত”-এখানে ‘কথা’র অর্থ কী?
- অঙ্গীকার
- অনুরোধ
- প্রসঙ্গ
- উপদেশ
সঠিক উত্তর: উপদেশ
ভিন্নার্থক শব্দের ব্যবহার-
- i
- i ও ii
- i ও iii
- i, ii ও iii
সঠিক উত্তর: i ও iii
“বুদ্ধিজীবীরা দেশের মাথা”-এখানে ‘মাথা’ কী অর্থে ব্যবহৃত?
- অপক্ব
- বৃদ্ধি
- মস্তক
- শ্রেষ্ঠ
সঠিক উত্তর: শ্রেষ্ঠ
“পর্বতে উঠা খুবই কষ্টকর”-এখানে ‘উঠা’ শব্দটি কী বোঝায়?
- উত্তোলন
- আরোহণ
- অবরোহণ
- উচ্চারণ
সঠিক উত্তর: আরোহণ
“জ্ঞানী-গুণীরা কথা ভঙ্গ করেন না”-এখানে ‘কথা’র অর্থ কী?
- উপদেশ
- অনুরোধ
- অঙ্গীকার
- প্রসঙ্গ
সঠিক উত্তর: অঙ্গীকার
“সে কানকাটা স্বভাবের”-এখানে ‘কান’ কী বুঝাতে ব্যবহৃত?
- অঙ্গবিশেষ
- প্রতিবন্ধকতা
- আড়িপাতা
- নির্লজ্জ
সঠিক উত্তর: নির্লজ্জ
“আমার গা কেঁপে উঠলো”-এখানে ‘গা’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- ভয়বোধ করা
- শরীর
- ক্রোধের উদ্রেক
- পলায়ন করা
সঠিক উত্তর: ভয়বোধ করা