Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলা ২য় পত্র · ৬-শব্দগঠন — MCQ ও উত্তর

৭ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 43টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?

    1. পদ
    2. শব্দ
    3. ধাতু
    4. প্রকৃতি

    সঠিক উত্তর: শব্দ

  2. গঠনগত দিক থেকে শব্দ কয়টি শ্রেণিতে বিভক্ত?

    1. দুটি
    2. তিনটি
    3. চারটি
    4. পাঁচটি

    সঠিক উত্তর: দুটি

  3. অর্থবোধক ধ্বনিসমষ্টিকে কী বলে?

    1. প্রকৃতি
    2. প্রত্যয়
    3. শব্দ
    4. বাক্য

    সঠিক উত্তর: শব্দ

  4. নিচের কোন শব্দটি ক্রিয়া বিভক্তি যোগ করে গঠন করা হয়েছে?

    1. মানুষের
    2. তোমাকে
    3. পড়ি
    4. লোকে

    সঠিক উত্তর: পড়ি

  5. মৌলিক শব্দের উদাহরণ কোনটি?

    1. মিঠাই, চক্র
    2. চলন্ত, মানব
    3. বই, কলম
    4. ঐক্য, কর্তব্য

    সঠিক উত্তর: বই, কলম

  6. মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় কোনটি?

    1. ধ্বনির সঙ্গে ধ্বনি যোগ
    2. বর্ণের সঙ্গে বর্ণ যোগ
    3. শব্দের সঙ্গে শব্দ যোগ
    4. পদের সঙ্গে পদ যোগ

    সঠিক উত্তর: বর্ণের সঙ্গে বর্ণ যোগ

  7. যেসব শব্দকে বিশ্লেষণ বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে কী বলে?

    1. মৌলিক শব্দ
    2. সাধিত শব্দ
    3. তৎসম শব্দ
    4. মিশ্র শব্দ

    সঠিক উত্তর: মৌলিক শব্দ

  8. ‘কার’ ও ‘ফলা’ যুক্ত হয়ে কোন শব্দ গঠিত হয়?

    1. সাধিত শব্দ
    2. যৌগিক শব্দ
    3. মৌলিক শব্দ
    4. মিশ্র শব্দ

    সঠিক উত্তর: মৌলিক শব্দ

  9. যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থ পাওয়া যায় সেগুলোকে কী শব্দ বলে?

    1. মৌলিক শব্দ
    2. যৌগিক শব্দ
    3. মিশ্র শব্দ
    4. সাধিত শব্দ

    সঠিক উত্তর: সাধিত শব্দ

  10. সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির মাধ্যমে কোন শব্দ গঠিত হয়?

    1. মৌলিক শব্দ
    2. যৌগিক শব্দ
    3. মিশ্র শব্দ
    4. সাধিত শব্দ

    সঠিক উত্তর: সাধিত শব্দ

← আগের অধ্যায়পরের অধ্যায় →